চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমা-রুমানাদের কোচ হচ্ছেন না ইংল্যান্ডের রবিনসন

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:32 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রবিনসন, ক্যাপ ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্ক রবিনসনের সঙ্গে চুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে এসে বেঁকে বসলেন তিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন পরিবার রাজি না থাকায়। সালমা-রুমানারা পাচ্ছেন না ইংল্যান্ড নারী দলকে ২০১৭ ওয়ানডে বিশ্বকাপ জেতানো অভিজ্ঞ কোচকে।

রবিনসন নিজ দেশেই কাজ করতে আগ্রহী। ৫৪ বছর বয়সী ইংলিশ কোচ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের দায়িত্ব নিতে চলেছেন। ফলে টিম টাইগ্রেসের জন্য নতুন কাউকে খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

গত বছরের জুলাইয়ে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করে বিসিবি। রবিনসনের সঙ্গে কথাবার্তা ইতিবাচকভাবেই আগাচ্ছিল। কিন্তু বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি সন্তোষজনক পর্যায়ে না আসায় তখন থমকে যায় আলোচনা।

গত মাসে রবিনসনকে রাজি করিয়ে ফেলে বিসিবি। এ মাসেই সিলেটে সালমা-রুমানাদের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু ভেতরে ভেতরে নিজ দেশেও চাকরি খুঁজছিলেন তিনি। ওয়ারউইকশায়ারের হেড কোচ হতে আবেদন করেন গত ডিসেম্বরে।

রবিনসন না আসায় যারপরনাই হতাশ বিসিবি পরিচালক ও উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেছেন, ‘মার্ক রবিনসন পারিবারিক জটিলতার কারণে এখানে আসতে চাচ্ছেন না। শুনেছি নিজ দেশের একটি ক্লাবে চাকরি নিয়েছেন। তার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। এমনটা হবে ভাবিনি।’

‘এখন আমাদের নতুন কাউকে খুঁজতে হচ্ছে। আসলে করোনা পরিস্থিতির কারণে আমাদের কোচ নিয়োগ দিতে অনেক সময় লাগছে। করোনার আশঙ্কায় অনেকেই ভ্রমণ করতে ভয় পাচ্ছে। আমাদের পছন্দমতো কোচ পেলে, ব্যাটে-বলে মিললে আগামীকাল চূড়ান্ত করে ফেলতেও আপত্তি নেই। যতদ্রুত সম্ভব আমরা মেয়েদের জন্য কোচ চাই।’

গত বছরের মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে মেয়েদের প্রধান কোচ অঞ্জু জৈনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ায়নি বোর্ড। হেড কোচ, সহকারী কোচ, ট্রেনার, ফিজিও সবাই ছিলেন ভারতীয়।

হেড কোচ নিশ্চিতের আগে সহকারী কোচ হিসেবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্সকে নিয়োগ দেয় বিসিবি। নির্বাচক হিসেবে দায়িত্ব পান সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। নতুন হেড কোচের পরামর্শে নিয়োগ দেয়া হবে কোচিংস্টাফের বাকি সদস্যদের।

Tags: ইংল্যান্ডকোচটিম টাইগ্রেসনাদেলবাংলাদেশ নারী ক্রিকেট দলবিসিবিরবিনসনলিড স্পোর্টস
Previous Post

পিপলস লিজিংয়ের ২৮০ ঋণ খেলাপিকে হাইকোর্টে তলব

Next Post

করোনায় সাংবাদিক আফজালুর রহমানের মৃত্যু

Next Post
সাংবাদিক আফজালুর রহমানের ছবি, করোনায় মৃত্যু সংবাদে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় সাংবাদিক আফজালুর রহমানের মৃত্যু

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, সবুজ গাছের মাঝে স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুবিতে ৩ শিক্ষককে দেয়া নোটিশের বিরুদ্ধে শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT