চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের বিরুদ্ধে উইঘুরে মুসলিম ‘গণহত্যা’র অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in আন্তর্জাতিক
A A
একজন পুলিশ কর্মকর্তা রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীন উইঘুর মুসলিমদের গণহত্যা করছে।

পম্পেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সর্বশেষ বিবৃতিতে এমন অভিযোগ করেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যে, এই গণহত্যা অব্যাহত রয়েছে। তারা পদ্ধতিগতভাবে গণহত্যা চালাচ্ছে।

এর আগেও উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচার নিয়ে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। শিনজিয়াং প্রদেশের বেশ কিছু প্রশাসনিক ব্যক্তির উপর আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু আমেরিকা নয়, ইউরোপীয় ইউনিয়নও উইঘুর মুসলিমদের উপর চীনের অত্যাচারের প্রসঙ্গ একাধিকবার সামনে এনেছে। কিন্তু এই প্রথম ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করা হলো।

পম্পেও বিবৃতি দিয়ে জানান, ২০১৭ সাল থেকে শিনজিয়াং প্রদেশে লাগাতার গণহত্যা চালাচ্ছে চীন। লাখ লাখ মানুষকে বন্দি করা হচ্ছে। তাদের ধর্মাচরণ করতে দেওয়া হচ্ছে না। জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। শুধু উইঘুর নয়, আরো বেশ কিছু ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সঙ্গে একই আচরণ করা হচ্ছে।

ডোনাল্ড  ট্রাম্পের আমলে বেজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে তলানিতে চলে যায়। আর শেষের দিকে এসে সেই সম্পর্ককে আরও তীব্র আকার দিলেন পম্পেও।

বিবিসি বলছে, এই বিষয়ে বাইডেন শিবিরের অফিসিয়াল কোনো বক্তব্য না থাকলেও সদ্য নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই বিষয়ে প্রাপ্ত তথ্যগুলো তারই ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, এর সন্ধানে তিনি একমত।

পম্পের বিবৃতি নিয়ে চীন এখনো চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মানবাধিকার গোষ্ঠীগুলোও মনে করে যে, চীন কয়েক বছর ধরে দশ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটক রেখেছে, যেটাকে তারা বলছে, ‘পুন:শিক্ষা শিবির’।

বিবিসির অনুসন্ধান বলছে, উইঘুর মুসলিমদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়।

Tags: উইঘুর মুসলিমগণহত্যাচীনযুক্তরাষ্ট্র
Previous Post

হালকা বৃষ্টির পরে বাড়ছে শীত

Next Post

ট্রাক চাপায় নিহত স্ট্যাডিক্যাম অপারেটর রাহাত, শোবিজে শোক

Next Post
স্ট্যাডিক্যাম অপারেটর রাহাত ক্যামেরার সাথে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাক চাপায় নিহত স্ট্যাডিক্যাম অপারেটর রাহাত, শোবিজে শোক

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে হাসিমুখে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজের দুইয়ের পর সাকিবের তিন তোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT