চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 19, জানুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের সভা ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, গণপরিবহনের শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় প্রস্তাবিত পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হবে।

ডিএসসিসি মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি আজ নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান।
শেখ তাপস বলেন, আগে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলট রুট চালুর সিদ্ধান্ত ছিল। সে মোতাবেক কমিটি কার্যক্রম শুরু করার পর সার্বিক বাস্তবতায় দেখা যায় যে, ঘাটারচর থেকে শুধু মতিঝিল পর্যন্ত রুট নির্ধারণ করা হলে এটি ফলপ্রসু নাও হতে পারে। এ জন্য পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হচ্ছে।

বাস রুট ফ্রাঞ্চাইজি বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে একশ’ কোটি টাকার বরাদ্দ নির্ধারণ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, এই বরাদ্দ থেকে বর্তমানে চলাচলকারী বাসগুলোর আধুনিকায়নের জন্য মালিকদের মতামতের ভিত্তিতে সহজ সুদে ঋণের মাধ্যমে এই টাকা দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ হয়েছে। দীর্ঘ মেয়াদে মালিকেরা যাতে এই ঋণ পান সে ব্যাপাওে দ্রুত ডিটিসিএ চিঠি লিখবে।
তিনি বলেন, ‘এই রুটে কোম্পানির মাধ্যমে বাস কিভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো প্রতিষ্ঠান সম্পৃক্ত থাকবে, আয় কিভাবে বন্টন হবে, কিভাবে পরিচালিত হবে, এসব সামগ্রিক বিষয় নিয়ে নীতিমালা হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আগামী দুই সপ্তাহের মধ্যে অংশীজনদের নিয়ে বসে নীতিমালার একটি খসড়া তৈরি করবে। আগামী সভার আগেই খসড়া নীতিমালা প্রস্তুত করলে কোম্পানি গঠনের দিকে আমরা এগিয়ে যাবো।’

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো – একটি শৃংখলাবদ্ধ ব্যবস্থাপনার মধ্যে সকল বাসকে নিয়ে আসা। স্বাধীনতার পর থেকেই ধীরে ধীরে গণপরিবহন ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আশা করি, যেভাবে একটি একটি করে পরিকল্পনা করা হচ্ছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী গড়ে তুলতে সক্ষম হব। সেজন্যই আমাদেরকে বাস রুট ফ্রেঞ্চাইজি বাস্তবায়ন করতে হবে।’

এ সময় ডিএনসিসি মেয়র সবাইকে নিয়ে সমন্বিতভাবে একটি শৃংখলাবদ্ধ গণপরিবহন ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Tags: বাস রুট রেশনালাইজেশনমেয়র তাপস
Previous Post

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় যুক্তিতর্ক শুরু

Next Post

আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করবে পুঁজিবাজারের উন্নয়ন

Next Post
বাংলাদেশি অর্থনীতিবিদ ও বিশ্লেষক আলোচনায় বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করবে পুঁজিবাজারের উন্নয়ন

ব্যাংক এশিয়া ও এজেন্ট ব্যাংকিং সম্পর্কিত গবেষণাপত্রের শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক এশিয়া মানেই ভালো কিছুর সাথে যুক্ত হওয়া: প্রসঙ্গ এজেন্ট ব্যাংকিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT