চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানব পাচার বন্ধে বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 19, জানুয়ারি 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সমুদ্রপথে মানব পাচারকারীদের আটক করতে বাংলাদেশি নৌকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানব পাচার বন্ধে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দেশের অংশীদারিত্ব ও সহযোগিতার প্রতিশ্রুতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

তিনি বলেন, ‘মানব পাচারের ঘটনায় যৌনকর্মীদের শিশুরা ঝুঁকিপূর্ণ। একটি শিশুকে নিজ স্বার্থে ব্যবহার করার চেয়ে ঘৃণ্য অপরাধ আর নেই।’

বাসস জানায়-মঙ্গলবার মার্কিন দূতাবাস ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে রাজধানীতে শিশু আশ্রয় কেন্দ্র শিশুদের জন্য আমরা আয়োজিত অনুষ্ঠানে অনুদান প্রদান করেন।

এ সময় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ প্রতিটি শিশুর সুরক্ষা ও নিরাপত্তায় অঙ্গীকারাবদ্ধ। দেশের চলমান উন্নয়নে সকলকেই অন্তর্ভূক্ত করা হয়েছে।

শিশুর জন্য আমরা সভাপতি ও প্রতিষ্ঠাতা সাবেক যৌনকর্মী হাজেরা বেগম কিভাবে পথ শিশুদের বাড়িতে আশ্রয় ও দরিদ্রতা থেকে মুক্তি দিয়ে জোরপূর্বক বাণিজ্যিকভাবে যৌনকর্ম করতে বাধ্য হওয়া থেকে বিরত রাখা সম্ভব তা ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত মিলারের এই শিশু আশ্রয়কেন্দ্রে সফরটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অধিকতর সহযোগিতা, আলোচনা ও পারস্পারিক সমঝোতার লক্ষ্যে মার্কিন সরকার গৃহীত পদক্ষেপগুলোর অন্যতম।

বাংলাদেশ ও মার্কিন সরকার শিশুদের নিজ স্বার্থে এ ধরনের জঘন্য কাজে করানোর মতো সন্দেহজনক যে কোন কর্মকাণ্ড সম্পর্কে ন্যাশনাল চাইল্ড হেল্পলাইন ৯৮৭ এ কল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

Tags: মানব পাচার
Previous Post

‘মেধাবীরা কখনো অর্থের জন্য থেমে থাকে না’

Next Post

চীনের তৈরি ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ব্রাজিল

Next Post
বিজ্ঞানী একজনের হাতে করোনাভাইরাসের টিকা ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের তৈরি ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ব্রাজিল

রোহিঙ্গা প্রত্যাবাসন-মিয়ানমার-জাতিসংঘ-ইউএনএইচসিআর-আহ্বান

এবার অন্তত কথা রাখুক মিয়ানমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT