চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যের জামিন আদেশ প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 18, জানুয়ারি 2021
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ও পৌরসভা এলাকায় বোমা বিষ্ফোরণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবির সদস্য মো. রেদওয়ানুল হক ওরফে রেদওয়ানের জামিন প্রত্যাহার করেছে হাইকোর্ট।  

গত ১৪ তারিখে দেওয়া জামিন রাষ্ট্রপক্ষের আবেদনে পর সোমবার প্রত্যাহার করে জামিন আবেদনটি খারিজ করে দিয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসিনা জাহান হাজারী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

আজ জামিন আদেশ প্রত্যাহারের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম বলেন, ‘জামিন আবেদনকারীর আইনজীবী এর আগে শুনানিতে বলেছিলেন তার আবেদনকারী গরীব। এই মামলায় তার বিষয়ে কিছু বলা নেই। সে আগে আর জামিন আবেদন করেননি এবং ১৫ বছর ধরে কারাগারে আছেন। এরপর আদালত গত ১৪ জানুয়ারি আসামিকে জামিন দেয়। কিন্তু পরে আমাদের সন্দেহ হয়। পরে ফাইল ঘেঁটে দেখি আবেদনকারী নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। ফনীর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ও পৌরসভা এলাকায় ২০০৫ সালে বোমা হামলায় জড়িত। সে ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১৫ বছর ধরে তিনি কারাগারে আছেন। সর্বশেষ রাষ্ট্রপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে আদালত আদেশটি রিকল করা হয়। এরপর আজ হাইকোর্ট ওই আসামির জামিন আদেশ প্রত্যাহার করে আবেদনটি খারিজ করে দিয়েছে।’

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের অন্যান্য জেলার মত ফেনীর জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ও পৌরসভা এলাকায় বোমা বিস্ফোরণ ঘটায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)। সে ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে পুলিশ। এরপর ওই বছরের ৫ ডিসেম্বর এই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে কারাগারেই আছে তিনি। এরপর বিচারিক কাজ শেষে ২০০৬ সালে ফেনী জেলা জজ আদালত মামলার রায় দেয়। রায়ে ৬ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সে রায়ের বিরুদ্ধে আপিল করেন রেদওয়ানুল হক ওরফে রেদওয়ান। একপর্যায়ে তার পক্ষ থেকে হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

Tags: জেমবিহাইকোর্ট
Previous Post

পুরো সিরিজেই ম্যাচ রেফারি নিয়ামুর

Next Post

ঝরে পড়া ও বস্তির শিশুদের শিক্ষায় বিশ্বব্যাংকের ৫৫ কোটি টাকা ঋণ

Next Post
বস্তির শিশুদের হাতে খেলনা ও বিশ্বব্যাংকের লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝরে পড়া ও বস্তির শিশুদের শিক্ষায় বিশ্বব্যাংকের ৫৫ কোটি টাকা ঋণ

রাশিয়ার বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরোধীদলীয় নেতার মুক্তি দাবি যুক্তরাষ্ট্র ও ইইউ’র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT