চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 18, জানুয়ারি 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্স, হইচই কিংবা ইন্টারনেট ভিত্তিক এধরণের দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে প্রদর্শিত কন্টেন্ট তদারকি, নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে আগামী তিন মাসের মধ্যে এই নীতিমালার খসড়া প্রণয়ন করে তা আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এরআগে ইন্টারনেট ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্মে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট পরিবেশন রোধের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত বছর ১২ জুলাই হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। ওই রিটে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ-তদারকিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

এরপর ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছর ১৫ জুলাই আদালত ওটিটি-নির্ভর বিভিন্ন ওয়েবপেজ প্ল্যাটফর্ম থেকে অনৈতিক ও আপত্তিকর ভিডিও কনটেন্ট সরাতে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে রাজস্ব আদায়ের বিষয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। এছাড়া ওটিটি-নির্ভর বিভিন্ন প্ল্যাটফর্ম তদারকির জন্য নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয় সেসময়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্যসচিব, সংস্কৃতিসচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ ৮ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। এরপর বিটিআরসি ও পুলিশের পক্ষ থেকে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করা হলে সেই প্রতিবেদন দেখে আজ আদেশ দিলেন হাইকোর্ট।

Tags: ইন্টারনেটওটিটি প্লাটফর্মহাইকোর্ট
Previous Post

বছরের প্রথম শুটিংয়ে কষ্ট পেয়েছি, খুশিও হয়েছি: নাদিয়া

Next Post

কক্সবাজারে এনজিও বনাম বিজিবির মানহানি মামলা

Next Post
নতুন গাড়ির ছবি, ঢাকা শহরে পার্কিংয়ে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে এনজিও বনাম বিজিবির মানহানি মামলা

চ্যানেল আই অনলাইন এর স্বাস্থ্য ব্লগের জন্য নারী লেখক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যু কমে শনাক্তের হার বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT