চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সিনেমা দেখতে ভালোবাসি, সিনেমা ভালোবাসি: ফেরদৌস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 14, জানুয়ারি 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা মুখোমুখি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর। আর এই উৎসবে জুরি হিসেবে (এশিয়ান ফিল্ম কম্পিটিশন) দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

প্রথমবার এমন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পেয়ে আপ্লুত এই অভিনেতা। জানালেন নিজের অনুভূতির কথা।

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উৎসব পরিচালকসহ আয়োজক ও নির্মাতাদের অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে জুরি বোর্ডের সদস্য হিসেবে মঞ্চে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও।

এমন দায়িত্ব পেয়ে তিনি বলেন, এটা অবশ্যই আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আমি এই প্রথম এমন একটি চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডে জায়গা পেয়েছি বলে নয়, বরং উৎসব পরিচালক মুজতবা ভাই আমাকে এই জায়গায় ভেবেছেন, এজন্য আমি গর্বিত।

তিনি আরো বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রের সাথে আছি বলে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, হয়তো কিছু শিখতেও পেরেছি। আসলে আমি সিনেমা দেখতে ভালোবাসি, সিনেমাকে ভালোবাসি। সেই জায়গা থেকে এমন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে জায়গা পাওয়াটাকে আমি গুরুত্বের সাথে দেখছি। আমি চেষ্টা করবো, যতোটুকু সচেতনতা দিয়ে অর্পিত দায়িত্ব পালন করা যায়, সেটা ঠিকঠাকভাবে করা।

স্মৃতিচারণ করে এই অভিনেতা আরো বলেন, আমার চলচ্চিত্রে আসার পেছনে বড় একটা কারণ ছিলো ‘ফেস্টিভাল’। কারণ শৈশবে যখন দেখতাম সিনেমা নিয়ে আমজাদ হোসেন, ববিতা আপারা দেশ বিদেশের ফেস্টিভালগুলোতে যাচ্ছেন, তখন আমার মনে হতো- এভাবে যদি যাওয়া যায় সিনেমা নিয়ে! পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি কিন্তু ঠিকই ফিল্ম সোসাইটিগুলোতে নাম লেখাই। মনে আছে খুব কষ্ট করে ফেস্টিভালের আয়োজনও করেছিলাম আমরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার দেখানো হবে দেশ বিদেশের ২২৫টি সিনেমা! বরাবরের মত এবারের উৎসবেও থাকছে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ। তবে উৎসবে এবারই প্রথম সংযুক্ত হচ্ছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দি ওয়ার্ল্ড’ এবং ‘ট্রিবিউট’ নামে আরো দু’টি নতুন বিভাগ।

উৎসব পার্টনার হিসেবে আছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, নরওয়েজিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হাগুসেন্ড, রিলিজিওন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল, ঢাকা ক্লাব লিমিডেট, বালিক আর্ট, চ্যানেল আই, দুরন্ত টিভি, একাত্তর টিভি, একশন এইড, ক্লাউড লাইভ, লাগ ভেলকি এবং সেন্স ফর ওয়েভ।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর স্থানগুলো হলো- জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্স।

Tags: চিত্রনায়কঢাকা ফিল্ম ফেস্টিভালফেরদৌসফেস্টিভাললিড বিনোদন
Previous Post

‘তোমরা কখনো বিজয়ী হবে না, বেঘোরে প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে’

Next Post

ট্রেনে নারীদের কামরা বরাদ্দ বাস্তবায়নে রিট

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে নারীদের কামরা বরাদ্দ বাস্তবায়নে রিট

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ বিরোধী আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কখনও জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT