চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রতিষ্ঠিত জার্মান প্রেসক্লাবের সভাপতি হেলাল, সম্পাদক বিটু বড়ুয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 12, জানুয়ারি 2021
in প্রবাস সংবাদ
A A
দুটি পুরুষের পোর্ট্রেট, একে অপরের পাশে, একজন সাদা পটভূমিতে, অন্যজন নীল পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছর থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানিতে প্রথমবারের মতো জার্মান-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছে।

জার্মানির গণমাধ্যম নীতিমালার সকল বিধি মেনে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রেসক্লাবের প্রতিষ্ঠা করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে ৭ সদস্যের সমন্বয়ে গঠিত সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হেলাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিটু বড়ুয়া।

হেলাল ইউরোপের প্রবাসী সাংবাদিকদের সংগঠন অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি  রাইনলান্ডফালজ অঙ্গরাজ্যের এর মাইনজে বসবাসরত বাংলাদেশের চ্যানেল আইয়ের জৈষ্ঠ প্রতিনিধি, যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল টিবিএন২৪ এর জার্মানির ব্যুারো চিফ ও যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট টিভি আইআনের জার্মানির বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বরত। আর বিটু বড়ুয়া সময় টেলিভিশনের জার্মানির জৈষ্ঠ প্রতিবেদক ও জার্মানির বার্লিন টিভির ডেস্ক এডিটর।

কমিটির ৭ সদস্যের মধ্যে অন্যরা হলেন; জার্মানিতে যমুনা টিভির প্রতিবেদক মো. শামসুজ্জামান উদয়, বাংলাটিভির প্রতিবেদক আশরাফুল হক আকাশ, প্রদায়ক ও সিনিয়র চিত্র সাংবাদিক মো. ইউসুফ, কলামিস্ট ও আন্তর্জাতিক বিশ্লেষক মৃণাল মজুমদার ও গণমাধ্যমকর্মী মিনহাজ উদ্দিন

এই বিষয়ে সংগঠনের সভাপতি হেলাল ও সাধারণ সম্পাদক বিটু বলেন, জার্মানির মত দেশে এতোদিন সরকারের অনুমোদনে প্রবাসী সাংবাদিকদের জন্য তেমন কোনো প্রেসক্লাব ছিলো না। জার্মান-বাংলা প্রেসক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে জার্মানি ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারসহ স্থানীয় সাংবাদিকদের সাথে সাথে এই দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উন্নয়নসহ স্বার্থরক্ষা সহজ হবে।

এছাড়াও মাতৃভূমির মহান স্বাধীনতা সংগ্রামের চেতনায় ও সংবিধানের তিন মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এর উপর বিশ্বাস রেখেই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সর্বস্তরের প্রবাসী সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা বলতেই এই প্রেসক্লাবের যাত্রা হয় বলে জানান তারা।

Previous Post

করোনাভাইরাস: মৃত্যু ও শনাক্তের হার কমেছে

Next Post

সামাজিক মাধ্যম, টিকটক, কিশোর গ্যাং- শব্দগুলো পরিবার ও সমাজে আতঙ্ক

Next Post
তিন কিশোর গ্যাং সদস্যের মারামারি, একজন পড়ে আছে, অন্যরা মারছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যম, টিকটক, কিশোর গ্যাং- শব্দগুলো পরিবার ও সমাজে আতঙ্ক

একজন যুবকের ছবি, কালো চুল ও পিঙ্ক-কালো স্ট্রাইপ শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আরমানকে ২০ লক্ষ টাকা দিতে হাইকোর্টের রায় স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT