চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনামুক্তির পথে বাংলাদেশ?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:18 অপরাহ্ন 12, জানুয়ারি 2021
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের পর গত ৯ মাসের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। অনেকে ধারণা করতে পারেন, কম পরীক্ষার কারণে শনাক্তের হার কমেছে। আসলে তা নয়। ১৪ হাজার ৭৯১ নমুনা সংগ্রহ করে তার মধ্যে ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনার সংখ্যা অনুপাতে শনাক্তের হার ৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৬ দশমিক ০২ শতাংশ।

শনাক্তের এই হার (৫ শতাংশ) আসলে কী বার্তা দেয়? একটা হতে পারে- নানা কারণে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আসলেই কমে গেছে। আরেকটা হতে পারে-করোনাভাইরাসের টেস্ট করানোর বিষয়ে এক রকমের অনীহা বা অনাগ্রহ তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে সার্বিক শনাক্তের হারে। পাশাপাশি হার্ড ইমিউনিটির একটা বিষয়তো আছেই।

আমাদের আত্মীয়-পরিজন কিংবা পরিচিতদের সূত্রে অনেকেই জানি; এখন আর আগের মতো আতঙ্ক নিয়ে মানুষ করোনাভাইরাসের টেস্ট করাতে যান না। উপসর্গ দেখা দিলে তারা অনানুষ্ঠানিক আইসোলেশনে চলে যাচ্ছেন। তারপর এখন পর্যন্ত করোনাভাইরাসের জন্য যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি, তা অনুসরণ করে করোনামুক্তও হচ্ছেন। এই সংখ্যাটা কিন্তু কম নয়। এদের হিসাব সরকার বা আইইডিসিআর-এর কাছেও পৌঁছায় না।

মানে দাঁড়াচ্ছে করোনা আক্রান্তদের একটা বড় অংশই এখন হিসাবের বাইরে থেকে যাচ্ছে। এই সংখ্যাটা যোগ হলে হয়তো আক্রান্ত শনাক্তের আরও বাড়তো। তবে যেভাবেই হোক না কেন, শনাক্তের হার কমায় আমাদের জন্য আশার আলো।

অনেক আগে থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনাভাইরাসের বিরুদ্ধে হার্ড ইমিউনিটির কথা বলে আসছিলেন। আমাদের ধারণা দেশের জনসংখ্যার বড় একটা অংশের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেছে। যদিও তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। আবার কোনো ব্যক্তি করোনামুক্ত হওয়ার পর তার শরীরে ঠিক কতদিন অ্যান্টিবডি স্থায়ী হয়- সেটা নিয়েও নির্দিষ্ট বৈজ্ঞানিক তথ্য নেই।

এমন পরিস্থিতির মধ্যেই সরকার করোনা ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছে থেকে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার জন্য চুক্তিও করেছে। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে সেই ভ্যাকসিনের একটা অংশ বাংলাদেশে এসে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আমরা মনে করি, করোনা শনাক্তের হার কমে যাওয়া এবং ভ্যাকসিনের সঠিক প্রয়োগ; জাতিকে করোনাভাইরাস মুক্তির পথ দেখাবে। তবে সবকিছুর পরও সাবধানতার বিকল্প নেই। যতোই ভ্যাকসিন আসুক না কেন, স্বাস্থ্যবিধি না মানলে পুরোপুরি করোনামুক্তি সম্ভব নয়।

Tags: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসকরোনামুক্তিভ্যাকসিনসম্পাদকীয়সেরাম ইনস্টিটিউটহার্ড ইমিউনিটি
Previous Post

আনন্দ উৎসবে ঢাকা শহরের আকাশকে রাঙিয়ে তুলব: মেয়র তাপস

Next Post

ওমানে নতুন ঘাঁটি পেল আফগানিস্তান

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানে নতুন ঘাঁটি পেল আফগানিস্তান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মূলমন্ত্র জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্ন বাস্তবায়নের মূলমন্ত্র জানেন প্রধানমন্ত্রী: মঈন উদ্দিন মোনেম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT