চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২০২১ সালকে কাজের মাধ্যমে নিজেকে স্মরণীয় করে রাখতে চাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 07, জানুয়ারি 2021
in বিনোদন
A A
একজন নারী গিটারিস্ট সঙ্গীত পরিবেশনা করছেন, অনুপ্রেরণামূলক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুদিন পর নতুন গান নিয়ে এলেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী শাকিলা শুক্লা। গানের শিরোনাম ‘গায়ের রঙ আমার শ্যামল বরণ’। যে গানের কথা জীবনমুখি, ব্যতিক্রমী সুর আর গায়কী ঢঙটাও বেশ আকর্ষণীয়! এমন ভিন্ন মেজাজের গানটি কি পৌঁছুবে না বহু মানুষের কাছে?

বহু মানুষের কাছে পৌঁছুতে কার না ভালো লাগে, তবে শাকিলা শুক্লার এসবে ভ্রুক্ষেপ নেই আপাতত! ‘সময় কথা বলবে’- এমন ছোট্ট একটি বাক্য তার। ভিউ, ভাইরাল এর এই সময়ে এভাবেই বা কতোজন ভাবতে পারেন!

স্মার্ট নারী পরিপাটি পোশাক ও গহনা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ তবে অনেকেই এমন দারুণ গানটির জন্য শুভ কামনা জানাচ্ছেন শুক্লাকে। এই যেমন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান সামাজিক মাধ্যমে গানটি শেয়ার করে লিখেছেন, ‘দিনে দিনে আমাদের মৌসুমী ভৌমিক হয়ে ওঠো। নিজের কথা নিজে লিখে নিজে সুর করে আবার সেই গানের সংগীতও নিজের! বাংলাদেশ তোমার অপেক্ষায় ছিল এতকাল। তোমার একটা গান আমাকে গাইতে দিও।’

বহুদিন পর গানে ফিরে অন্য আরেকজন শিল্পীর কাছ থেকে এমন প্রশংসায় নিশ্চয় অনুপ্রাণিত শুক্লা? তবে এটার চেয়েও গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, ‘এতোদিন কোথায় ছিলেন?’

জানতে চাইলে সেরাকণ্ঠ খ্যাত এই শিল্পী বলেন, ২০০৯ সালে আমি চ্যানেল আই সেরাকণ্ঠ থেকে বের হয়েছি, এরপর ২০১০ ও ২০১১ সালে ভালোই কাজ করেছি। কিন্তু ২০১২ সালের পর আমার পড়াশোনা ও পারিবারিক কারণে গানের জগতে একটু পিছিয়ে গিয়েছিলাম। ২০২০ সালে ফেরার ইচ্ছা ছিল, কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি।

একজন নারী গায়িকা গিটার বাজিয়ে গান পরিবেশন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্লা বলেন, এখন আমি নিয়মিত গানের সাথেই আছি। আত্মবিশ্বাসের সুরে এই শিল্পী বলেন, ২০২১ সালকে আমি আমার কাজের মাধ্যমে আমার জন্য স্মরণীয় করে রাখতে চাই। আমার যত জমানো গান আছে, সেগুলি করতে চাই। মোস্ট ইম্পরট্যান্টলি আমি আসলে জীবনমুখী গান করতে চাই, যেন প্রত্যেকটা মানুষ আমার গানের মধ্যে তাদের জীবনকে খুঁজে পায়।

‘গায়ের রঙ আমার শ্যামল বরণ’ গানটিতে শুধু কণ্ঠ নয়, গানটির কথা সুর ও সংগীতায়োজন শাকিলা শুক্লা নিজেই করেছেন। বলতে গেলে পুনর্যাত্রায় ‘একাই একশো’র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন শুক্লা। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি নবম শ্রেণি থেকে গান লিখি, সুর করি কিন্তু কখনো সামনে আনা হয়নি। অন্যদের কথা সুরে গেয়েছি এতোদিন, কিন্তু নিজের লেখা ও সুরে এই প্রথম গানটি করলাম।’

শুধু তাই নয়,‘গায়ের রঙ আমার শ্যামল বরণ’ গানটির মতো আগামিতেও নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য নিজের কথা ও সুরে গান করবেন বলেও জানান শুক্লা। আগামি দিনের বিস্তারিত পরিকল্পনা জানানোর আগে এই শিল্পী নতুন করে ফেরার যাত্রাকালে কৃতজ্ঞতা জানান চ্যানেল আই ও ইজাজ খান স্বপনকে।

তিনি বলেন, চ্যানেল আই ও স্বপন স্যারের উদ্যোগের ফলেই আমার নিজস্ব ইউটিউব চ্যানেলটি তৈরী হলো। শুধু তাই নয়, সদ্য প্রকাশিত আমার এই গানটির ভিডিও নির্দেশকও ইজাজ খান স্বপন স্যার। মজার ব্যাপার হচ্ছে এই গানটি কিন্তু স্টুডিওতে আগে রেকর্ড করা ছিল না, একদম লাইভে ওয়ান টেক এ করা।

নতুন এই গানের কথায় আছে নারীর পক্ষে প্রতিবাদ। শুক্লা জানান, আমাদের সমাজে প্রায়শই দেখা যায়, দেখতে অন্যদের তুলনায় গায়ের রং শ্যামলা কিংবা কালো হলে- সবাই কথা শোনায়। বিশেষত মেয়েদের এই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। মেয়েটি জগত সংসারে যোগ্য হলেও, প্রতিভাবান হলেও- তাকে কথা শুনতে হয়। কিন্তু ছেলের গায়ের রং কখনো ফেক্ট হয়না, স্টাবলিশ হলেই সে পাশ। কিন্তু একজন মেয়ে যথেষ্ট স্টাবলিশ হলেও তাকে অন্য আরেকটি স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। গায়ের রঙ সমাজের কাছে মূখ্য হয়ে উঠে। নিজস্ব অভিজ্ঞতার আলোকে সেইসব কথাই গানে গানে বলতে চেয়েছি।

সেই সঙ্গে এই গানে আছে সমাজের প্রতি আহ্বান যে, আমাকে মোনালিসা, অঞ্জনা কিংবা বনলতার সাথে তুলনা করো না। কারণ, আমি যেমনটা আছি তেমনটাই ঠিক আছি।

শাকিলা শুক্লার কণ্ঠে ‘গায়ের রঙ আমার শ্যামল বরণ’:

Tags: ইজাজ খান স্বপনকথাগানগীতিকারচ্যানেল আইমিউজিকলিড বিনোদনসংগীতসুর
Previous Post

করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়েছে

Next Post

আমদানি-রপ্তানিতে গ্রাহক ভোগান্তি কমাতে চালু হলো ই-পেমেন্ট

Next Post
বন্দর ও কন্টেইনার জাহাজের ছবি, আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমদানি-রপ্তানিতে গ্রাহক ভোগান্তি কমাতে চালু হলো ই-পেমেন্ট

পুলিশের সঙ্গে আটক ব্যক্তিরা, অপহরণের ৬ ঘন্টা পর উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের ৬ ঘন্টা পর ইউপি মেম্বারকে উদ্ধার করেছে পুলিশ, আটক ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT