চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিক নয় সালমান মুক্তাদির আমার ‘জাস্ট ফ্রেন্ড’: লিয়ানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 07, জানুয়ারি 2021
in বিনোদন
A A
সালমান মুক্তাদির ও লিয়ানা বন্ধুত্বপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক জনপ্রিয় গানের মডেল লিয়ানা লিয়া নাকি ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন! সালমান-লিয়ানার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের লক্ষাধিক অনুসারী অন্তত তাই মনে করেন!

তারা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের কোনো কিছু পোস্ট করলে দুজনকে মেনশন করে অনুসারীরা রসিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এতে ভীষণ বিরক্ত হচ্ছেন মডেল লিয়ানা লিয়া।

চ্যানেল আই অনলাইনকে সালমান মুক্তাদিরের সঙ্গে সম্পর্ক নিয়ে লিয়ানা বলেন, ‘উই আর জাস্ট ফ্রেন্ড, নট ইন রিলেশনশীপ।’ 

তিনি বলেন, প্রেমিক নয়, সালমান আমার শুধুই বন্ধু। তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক অনেক আগে থেকে। প্রায় পাঁচ বছর তো হবেই। সালমান যখন নিয়মিত ইউটিউবে ভিডিও বানাতো তখন থেকে ফেসবুকে যুক্ত। বন্ধু হিসেবে সে আমার খুব ক্লোজ, তবে মোটেও প্রেমিক নয়। এও জানতাম জেসিয়ার সঙ্গে তার ডিপ রিলেশন ছিল, যতদূর জানি এখন তারা ভালো বন্ধু। 

গত বছর সালমান মুক্তাদিরের অনলাইন ফ্যাশন শপ ‘গুজবাম’ এর জন্য দুবার ফটোশুট করেন লিয়ানা লিয়া। সেই শুটের কিছু ছবি ঘুরে ফিরেই উঠে আসে। বিশেষ করে লিয়ানার ফেসবুক, ইনস্টাগ্রামের অনুসারীরা মনে করেন, এতো ঘনিষ্ঠভাবে ছবি তোলায় নিশ্চয়ই তাদের মধ্যে কঠিন প্রেম!

কিন্তু লিয়ানা বললেন, মোটেও প্রেম নয়। শুধুই বন্ধুত্ব। সালমানের সঙ্গে রিলেশন ছিল জেসিয়ার। সেও ভালোভাবে জানে সালমান ও আমি পরস্পরকে ভালো বন্ধু মনে করি। কিন্তু সাধারণ মানুষ ভুল বোঝে। 

টিকটক-এর কিছু ভিডিওতে সালমান মুক্তাদিরের সঙ্গে লিয়ানা লিয়াকে দেখা গেছে। এর ফলে অনুসারীদের মধ্যে প্রেমের গুঞ্জন আরও বেশি ঘনীভূত হয় বলে মনে করছেন অনেকে।

তবে লিয়ানা বলেন, কাজ করলে সহশিল্পী বন্ধু হয়ে গেলে তার সঙ্গে টিকটক ভিডিও বানাই। এটা শুধু মজা করে করি। এর আগে ইমরানের  ‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওর সময় তার সঙ্গেও ভিডিও করেছিলাম। আগামীতে মডেল নিবির আদনান নাহিদের সঙ্গেও আমার কাজ আসছে। তার সঙ্গে টিকটক করেছি, যেগুলো এখন পোস্ট করিনি। আমি তো সবার সঙ্গে টিকটক ভিডিও বানাই, তার মানে সবার সঙ্গে কী আমার রিলেশন? খুবই লেম!

লিয়ানা লিয়া বলেন, আমি সিঙ্গেল। তবে একজনকে ভালো লাগে। টুকটাক কথা হচ্ছে। যদি প্রেম করি অবশ্যই সবাইকে জানাবো। এতে লুকোচুরির কিছু দেখি না। এই কথাটা মানুষকে বলতে বলতে আমি রীতিমত বিরক্ত। সালমানকে দেখেছি সে এসব নিয়ে ডোন্ট কেয়ার। মানুষ কে কী মন্তব্য করলো নাকি ট্রল করলো একেবারেই পাত্তা দেয় না। তবে আমার এসব মিথ্যে গসিপে খুব বিরক্ত লাগে। মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে যাই। তাই সবাইকে বলছি, প্রেমিক নয় সালমান আমার জাস্ট ফ্রেন্ড।

বিভিন্ন ফ্যাশন হাউজের মডেল হিসেবে লিয়ানা লিয়াকে দেখা যায়। তবে তার বেশি পরিচিতি আসে ইমরানের ধোঁয়া গানের মিউজিক ভিডিও দিয়ে। এছাড়া কুমার বিশ্বজিৎ, বেলাল খান, মিলন মাহমুদ, আরফিন রুমি, প্রত্যয় খান, মিলনসহ অনেক শিল্পীর গানের ভিডিওতে নিয়মিত পাওয়া যায় লিয়াকে। অন্যদিকে, শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবিতেও স্ক্রিন শেয়ার করেছেন।

Tags: লিড বিনোদনলিয়ানা লিয়াসালমান মুক্তাদির
Previous Post

পরাজয় মেনে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প

Next Post

করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইন এর লোগো সহ স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়েছে

একজন নারী গিটারিস্ট সঙ্গীত পরিবেশনা করছেন, অনুপ্রেরণামূলক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘২০২১ সালকে কাজের মাধ্যমে নিজেকে স্মরণীয় করে রাখতে চাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT