চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় হোঁচট খেল পোশাক ও চামড়াজাত পণ্য রপ্তানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 06, জানুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন, চামড়াজাত পণ্য ও ব্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের প্রধান রপ্তানি আয়ের তৈরি পোশাক ও চামড়া খাতে। এর ফলে চলতি অর্থবছরের প্রথমার্ধে এ খাতে রপ্তানি আয় কমেছে প্রায় ৩ শতাংশ। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে ৬ দশমিক ২৪ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) ১ হাজার ৫৫৪ কোটি ৫৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ১২ শতাংশ কম।

চলতি বছরের প্রথম ৬ মাসে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬২১ কোটি ডলার। উল্লেখিত সময়ে ওভেন পোশাকের রপ্তানি ১০ দশমিক ২২ শতাংশ কমলেও নিট পোশাকের রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৯০ শতাংশ।

এছাড়া গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে হোম টেক্সটাইলের রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৯৩ শতাংশ। বেড কিচেন, টয়লেট লাইনসের পোশাকের ১২ দশমিক ৯৯ শতাংশ ও অন্যান্য পোশাকের রপ্তানি বেড়েছে ১০৮ দশমিক ০৭ শতাংশ।

পোশাকখাত সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের মার্চ থেকেই পোশাক রফতানির ক্রয়াদেশ বা অর্ডার বাতিল হতে থাকে। একইসঙ্গে ক্রয়াদেশ স্থগিতও হতে শুরু করে। গত বছরের ৩ এপ্রিল পর্যন্ত করোনার প্রভাবে পোশাকের ক্রয়াদেশ স্থগিত ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। এর ফলে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) তৈরি পোশাক রফতানি থেকে আয় হয় এক হাজার ২৮৯ কোটি ৪৫ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে এক দশমিক ৪৮ শতাংশ কম।

চামড়াখাতের রপ্তানিনেতেও লেগেছে করোনার ধাক্কা। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বিগত অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কমেছে ৬ দশমিক ২৪ শতাংশ কম।

এই সময় ৪৪ কোটি ৬১ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এরমধ্যে ৫ কোটি ৪৬ লাখ ডলারের চামড়া, ১১ কোটি ২৭ লাখ ডলারের চামড়াপণ্য ও ২৭ কোটি ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছে। তবে জুতা রপ্তানি দুই শতাংশ কমেছে, চামড়া ও চামড়াপণ্য রপ্তানি কমেছে যথাক্রমে ১৭ ও সাড়ে ১০ শতাংশ।

একক মাস হিসেবে গত বছরের ডিসেম্বরে পণ্য রপ্তানি থেকে মোট আয় এসেছে ৩৩১ কোটি ডলার। যা ২০১৯ সালের ডিসেম্বরের চেয়ে ৬ দশমিক ১১ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম ৬ দশমিক ১৩ শতাংশ।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) গত ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের চেয়ে সার্বিক রপ্তানি কমেছে শূন্য দশমিক ৩৬ শতাংশ। লক্ষ্যের চেয়ে আয় কমেছে ২ দশমিক ২৫ শতাংশ।

Tags: করোনাভাইরাসচামড়া ও চামড়াজাত পণ্যপোশাক রপ্তানিরপ্তানি আয়
Previous Post

চিকিৎসক বেশে নার্সের আইপিএলে ফিক্সিং চেষ্টা!

Next Post

বিরল প্রজাতির সাদা বাঘের জন্ম

Next Post
সাদা বাঘের বাচ্চা, বিরল প্রজাতির, শান্তভাবে ঘুমাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরল প্রজাতির সাদা বাঘের জন্ম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃত মুক্তিযোদ্ধারা যেনো হয়রানির শিকার না হন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT