চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দু’কিলোমিটারের মধ্যে বিদ্যালয় নেই এমন এলাকায় বিদ্যালয় স্থাপনের সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 06, জানুয়ারি 2021
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা বিষয়ক বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দু’কিলোমিটারের মধ্যে বিদ্যালয় নেই এমন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, মেহের আফরোজ, আলী আজম মোঃ নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম এবং কাজী মনিরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।

সভায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবিক্ষণ ইউনিট এর কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)’র পরিচালিত প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বাসুগ্রামে আশেপাশে সর্বনিম্ন ৬.৫ কিলোমিটারের মাঝে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তী “এক হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প” এ অন্তর্ভুক্তি এবং একইভাবে যেখানে সর্বনিম্ন ২ কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানেও অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় পূর্ববর্তী বদলী নীতিমালা বাতিল বা সংস্কার কেনো প্রয়োজন সে বিষয়ে মন্ত্রণালয়কে কমিটির নিকট বিস্তারিত ব্যাখ্যা প্রদানের সুপারিশ করা হয়।

‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্পের মোট ৩৫৬টি স্কুলের মাঝে প্রাথমিকভাবে ১৬০টি স্কুলের দৃষ্টিনন্দনকরণের নকশা উপস্থাপন করা হয়। এছাড়া বৈঠকে মহাপরিচালকের অফিস দৃষ্টিনন্দনকরণের সুপারিশ করা হয়।

বই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করা দুইজন শিক্ষকের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম নিয়ে আগামী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: প্রাথমিক বিদ্যালয়বিদ্যালয়
Previous Post

উৎসুক জনতা ভাসানচরে যেতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

‘অ্যামাজন প্রাইম’-এ শাকিবের তিন সিনেমা

Next Post
শাকিবের তিন সিনেমার পোস্টার দেখা যাচ্ছে, অ্যামাজন প্রাইমে উপলব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যামাজন প্রাইম’-এ শাকিবের তিন সিনেমা

স্কুলে ছাত্রীর তাপমাত্রা পরীক্ষা করছে শিক্ষক, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলে যাচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশের সব স্কুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT