চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবেয়া খাতুনের জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 04, জানুয়ারি 2021
in বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তির জন্য জানাজায় অংশগ্রহণকারীদের সমবেত প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) দুপুর তিনটায় চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন দেশের শিল্প সাহিত্য অঙ্গন থেকে শুরু করে রাজনীতি, সংস্কৃতি ও সিনেমা অঙ্গনসহ সর্বস্তরের মানুষ।

জনতা রাবেয়া খাতুনের জানাজায় অংশ নিচ্ছে, শোকের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ জানাজা শুরুর আগে পরিবারের পক্ষে কথা বলেন রাবেয়া খাতুনের জামাতা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর পরিচালক ও প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু। রাবেয়া খাতুনের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করেন তিনি।

ইহলোকে যেরকম যত্নে ছিলেন রাবেয়া খাতুন, পরকালেও যেন তিনি এরকম যত্নে থাকেন- এই কামনায় জানাজায় উপস্থিত সকলের কাছে দোয়া চান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

বেগম রাবেয়া খাতুনের জানাজায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ জানাজা শেষে রাবেয়া খাতুনের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বনানী কবরস্থানে।

এরআগে দুপুর ১২টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাবেয়া খাতুনের মরদেহ রাখা হয় বাংলা একাডেমির নজরুল মঞ্চের বেদিতে। সেখানে প্রায় ঘন্টা খানেক রাখা হয়।

সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষের পাশাপাশি এসময় রাবেয়া খাতুনকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ পাঠকও। এসময় বাংলা সাহিত্যের গুণী এই লেখিকাকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন রাজনৈতিক নেতারা ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। রবিবার বিকেলে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ রাবেয়া খাতুনের। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ জনপ্রিয় একটি চলচ্চিত্র। ‘মধুমতি’ এবং ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ও প্রশংসিত হয়েছে সব মহলে।

তার স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্রপরিচালক। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালকও তিনি।

১৯৫২ সালের ২৩ জুলাই এটিএম ফজলুল হক ও রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের চার সন্তানের মধ্যে রয়েছে ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।

Tags: উপন্যাসকবিতাগল্পতথ্যমন্ত্রীফরিদুর রেজা সাগররাবেয়া খাতুনলিড বিনোদনশিল্পসংস্কৃতিসাহিত্য
Previous Post

এবার পেলের রেকর্ড ভাঙলেন রোনালদো

Next Post

জননী তুল্য এক মহীয়সী নারীকে হারালাম: ফকির আলমগীর

Next Post
রাবেয়া খাতুনের স্মরণে স্মরণসভায় বক্তা ও ফুলের মালা. Channel i News - চ্যানেল আই নিউজ

জননী তুল্য এক মহীয়সী নারীকে হারালাম: ফকির আলমগীর

বিভিন্ন ধর্মের মানুষরা একত্রে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT