চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায় মানুষদের স্বপ্ন পূরণে ‘চলো স্বপ্ন ছুঁই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 04, জানুয়ারি 2021
in রংপুর
A A
অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য ও তথ্য বিতরণ করছে স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরবঙ্গের সুবিধাবঞ্চিত মানুষগুলো অল্পতেই সন্তুষ্ট। কিন্তু মৌলিক অধিকার পাওয়াই যেন তাদের স্বপ্ন। সেই স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়েছে রংপুরের কিছু উদ্যমী কিশোর-কিশোরী। এই অধরা স্বপ্নকে ছুঁয়ে দেখার বাসনা থেকে গড়ে তারা গড়ে তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’।

এমন নামের মাঝেই যেন কাজের উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে। প্রতিষ্ঠার পর থেকেই ছিন্নমূল পথশিশুদের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষদের নিয়ে কাজ শুরু করে তারা।

২০১৯ সালে বাংলা নবর্ষের উৎসবকে ঘিরে আয়োজিত হয় ‘চলো স্বপ্ন ছুঁই’ এর প্রথম ইভেন্ট। নতুন বছরের আনন্দ সমাজের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে এদিন খাবার ও নতুন পোশাক বিতরণ করা হয়। আর এর মধ্য দিয়েই ‘চলো স্বপ্ন ছুঁই’ এর মাঠপর্যায়ের কাজের সূচনা।অসহায় মানুষের মাঝে খাদ্য ও সহায়তা বিতরণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এরপর বছরজুড়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সমাজের জন্য কাজ করে গেছে ‘চলো স্বপ্ন ছুঁই’ সংগঠন। এর মধ্যে ছিল বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সরবরাহ করাসহ আরও বেশ কয়েকটি প্রোজেক্ট। ২০১৯ এর নভেম্বর-ডিসেম্বরে প্রচণ্ড শীতে কাঁপছিল উত্তরবঙ্গসহ সারা দেশ। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উষ্ণতার উৎসব ইভেন্টের আয়োজন করলেন ‘চলো স্বপ্ন ছুঁই’ এর সদস্যরা। এই ইভেন্টের মাধ্যমে রংপুর বিভাগের চারটি জেলার ২৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, পাশাপাশি চলতে থাকে মাসিক সহায়তা কার্যক্রম।

ঠিক এমন সময় সারাবিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়লো মহামারী করোনা ভাইরাস। বাংলাদেশে এর আগমন ঘটে ৮ মার্চ। মার্চের ২৩ তারিখ থেকেই ‘চলো স্বপ্ন ছুঁই’ এর উদ্যোগে শুরু হয় করোনাকালীন ইভেন্ট। প্রথম দফায় ৫৫টি পরিবারকে ১০ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অর্থসাহায্য প্রদান করা হয়। এরপর রংপুর শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ, নগরীর পাড়া-মহল্লায় জীবাণুনাশক স্প্রে করা হয়। পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণও চলতে থাকে।

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ করোনার শুরু থেকে এ পর্যন্ত ২৫০০ এর বেশি পরিবারকে ‘চলো স্বপ্ন ছুঁই’ এর পক্ষ থেকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। রংপুর শহরে ১৭০০০ মাস্ক বিতরণ করেন তারা। এছাড়াও প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, কর্মক্ষম মানুষের আয়ের পথ সৃষ্টির জন্য হাঁস-মুরগি, গবাদি পশু, সেলাই মেশিন প্রদানের কাজও করে ‘চলো স্বপ্ন ছুঁই’ সংগঠন। এখন পর্যন্ত ৫৭ এর বেশি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে পেরেছে চলো স্বপ্ন ছুঁই। ‘চলো স্বপ্ন ছুঁই’ এর নারী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নারীদের স্বাস্থ্য রক্ষায় অসহায় পরিবারের ঘরে ঘরে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করা হয়।

‘চলো স্বপ্ন ছুঁই’ এর প্রতিষ্ঠাতা মুহতাসিম আবশাদ জিসান বলেন: ‘মার্চ মাস থেকে এখন পর্যন্ত ৩৫টির বেশি ইভেন্ট আমরা সফলভাবে সম্পন্ন করেছি, আরও বেশ কিছু ইভেন্ট চলমান রয়েছে। আমাদের সংগঠনের সব সদস্যই শিক্ষার্থী। সদস্যদের টিউশন, বৃত্তির টাকায় আমাদের অর্থায়ন হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজের বিত্তবানদের অনেকেই আমাদেরকে সহযোগিতা করে থাকেন। সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের স্বপ্ন পূরণই আমাদের কাজের লক্ষ্য। আমাদের এই উদ্যোগে উপকার ভোগ করেছেন সমাজের অসংখ্য মানুষ। আমাদের কাজের স্বীকৃতি স্বরুপ আমরা খুব অল্প সময়ে অর্জন করেছি DYC International Bravery Award, Covid-19 Hero Award এবং Corona Warrior Moyurpongkhi Global Award।মানুষদের মাঝে স্বপ্ন পূরণের জন্য উপহার বিতরণ করছে চ্যানেল আই. Channel i News - চ্যানেল আই নিউজ

আগ্রহী শিক্ষার্থীরা সমাজসেবায় নিজেকে যুক্ত করার সুযোগ পেয়েছে। আমরা আমাদের এই উদ্যোগের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের ধারা আনতে চাচ্ছি।’

চলো স্বপ্ন ছুঁই এর সাধারণ সম্পাদক মোঃ তানজিম আলম তাসিন বলেন: আমাদের এই কার্যক্রমগুলোয় যারা সবসময় আমাদের সহযোগিতা করেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ, তাদের সহযোগিতা ছাড়া আমরা এসব কাজ করতে পারতাম না। ভবিষ্যতেও সমাজের সকল স্তরের মানুষ চলো স্বপ্ন ছুঁই এর পাশে থাকবে বলে আশা করি।

Tags: চলো স্বপ্ন ছুঁইস্বেচ্ছাসেবী সংগঠন
Previous Post

ঠাকুরগাঁওয়ে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

Next Post

এবছর হলিউডে নারী নির্মাতার সংখ্যা বাড়বে: গবেষণা

Next Post
অ্যামাজনের 'ওম্যান ইন ব্ল্যাক' সিনেমার শুটিং চলাকালে অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে পরিচালক Patty j. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর হলিউডে নারী নির্মাতার সংখ্যা বাড়বে: গবেষণা

Law enforcement officials investigating an internet service violation in a conference room. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইসেন্স ছাড়াই ইন্টারনেট সেবা দিচ্ছিল তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT