চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও নিজের দাম বাড়িয়েছেন অক্ষয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 28, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
অক্ষয় কুমার হাসিমুখে পোজ দিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ে পারিশ্রমিকের দিক থেকে বলিউডের যেকোন তারকার তুলনায় সব থেকে বেশি এগিয়ে অক্ষয় কুমার। শুধু তাই নয়, দিনকে দিন যেন সেই পারিশ্রমিকের অঙ্ক বেড়েই চলছে। যার প্রমাণ মিললো আবারো।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা বলছে, ২০২২ সালের সিনেমার জন্য রেকর্ড পরিমাণ পারিশ্রমিক ১৩৫ কোটি রুপি হাঁকিয়েছেন বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমার! মূলত আগামি এক বছরের জন্য অক্ষয়ের কোনো শিডিউল না থাকায় তার এই অতিরিক্ত চাহিদা বলে জানা গেছে।

এ বিষয়ে বলিউড হাঙ্গামাএকটি সূত্রের বরাতে জানিয়েছে, ‘লকডাউনের গত কয়েক মাসে অক্ষয় কুমার ধীরে ধীরে তাঁর পারিশ্রমিক ৯৯ কোটি রুপি থেকে বাড়িয়ে ১০৮ কোটি রুপি করেছেন এবং অবশেষে তা ১১৭ কোটিতে স্থির হয়েছে। কিন্তু প্রত্যেক প্রযোজক তাঁদের সিনেমার নিশ্চিত ব্যবসার জন্য এখন অক্ষয় কুমারকে সিনেমায় রাখতে চাইছেন। সে জন্য অক্ষয়ও চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিটি সিনেমার প্রস্তাব আসার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক বাড়াচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে ২০২২ সালে মুক্তির জন্য অক্ষয় প্রতি সিনেমায় ১৩৫ কোটি রুপি পারিশ্রমিক হাঁকাচ্ছেন।’

এছাড়া কম ঝুঁকি ও অর্থ ফেরত পাওয়ার যুক্তি হিসেবে সূত্রটি বলিউড হাঙ্গামাকে আরো বলেছে, ‘অক্ষয় কুমারের বেশির ভাগ সিনেমার প্রযোজনা ব্যয় ৩৫ থেকে ৪৫ কোটি রুপির মধ্যে। আর এর সঙ্গে প্রকাশনা ও প্রচারণা ব্যয় যুক্ত ১৫ কোটি রুপি। সব মিলিয়ে ব্যয় ৫০ থেকে ৬০ কোটি রুপি। এর সঙ্গে তাঁর পারিশ্রমিক যুক্ত করলে সিনেমার মোট প্রযোজনা ব্যয় দাঁড়ায় ১৮৫ থেকে ১৯৫ কোটি রুপি। আগের সিনেমাগুলোর আয় পর্যবেক্ষণ করলে দেখা যায়, স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব থেকে তাঁর সিনেমা আয় করে প্রায় ৮০ থেকে ৯০ কোটি রুপি, গানের স্বত্ব থেকে আসে ১০ কোটি রুপির বেশি এবং প্রেক্ষাগৃহ থেকে আসে প্রায় ৯৫ থেকে ১০০ কোটি রুপি। সব মিলিয়ে ভারতের বক্স অফিসে মোট সংগ্রহ দাঁড়ায় ২১০ থেকে ২২০ কোটি রুপি। ফলে প্রযোজকদেরও তার পারিশ্রমিক বৃদ্ধির ব্যাপারে তেমন অভিযোগ থাকে না।’

কেননা তারকাখ্যাতি ও দর্শকের পূর্ণ আস্থার কারণে এটা অর্জন করা অক্ষয়ের কাছে বড় কিছু নয়। আশা করা যাচ্ছে ২০২১ সালেও অক্ষয়ের মতো সুপারস্টারের কাছে তা আরো সহজ হবে। কারণ আসছে বছরের জন্য এখনো তার হাতে রয়েছে ‘সূর্যবংশী’, ‘অতরঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’, ‘মিশন লায়ন’, ‘রক্ষা বাঁধন’সহ বেশ কিছু সিনেমা।

Tags: অক্ষয় কুমারপারিশ্রমিকবক্স অফিসবলিউডশাহরুখসুপার হিট
Previous Post

বায়ু দূষণে দেশে ২ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

Next Post

কোহলি দু’বিভাগে দশকসেরা, টি-টুয়েন্টিতে রশিদ, টেস্টে স্মিথ

Next Post
Virat Kohli ICC Male Cricketer of the Decade award photo. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি দু’বিভাগে দশকসেরা, টি-টুয়েন্টিতে রশিদ, টেস্টে স্মিথ

নিপুণ চরিত্রে অভিনেত্রী হাতে বন্দুক নিয়ে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার দুপুরে নিপুণের ‘৭১ এর মা জননী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT