চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপদকালীন নেতার ‘ক্যাপ্টেন্স নকে’ বিপদ এড়িয়েছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 27, ডিসেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরে কেমন আছেন বিরাট কোহলি, এখন পর্যন্ত জানা যায়নি। হয়ত চোখ রাখছেন টিভি পর্দায়। হয়ত কিঞ্চিৎ দুশ্চিন্তার ভাঁজও পড়েছে কপালে! প্রথম সন্তানের আগমন নিয়ে ভাবনার ফাঁকে হয়ত কষে ফেলছেন হিসাবও। অ্যাডিলেডে নিজের কতটা ভুল ছিল, মেলবোর্নে কীভাবে সেই হিসাবের প্রথমপর্বে সফল তার ‘ডেপুটি’ আজিঙ্কা রাহানে!

মেলবোর্নে ভারত অধিনায়ক কোহলির সিংহাসন টলানোর খানিকটা ব্যবস্থা সেরে ফেলেছেন তার সহ-অধিনায়ক রাহানে। এমনিতে কোহলিকে ওয়ানডে আর টি-টুয়েন্টি থেকে সরিয়ে রোহিত শর্মাকে দেখার জন্য উন্মুখ ভারতবাসী, এরমাঝে রাহানে খেলেছেন ‘নেতার’ মতো ১০৪ রানের অপরাজিত এক ইনিংস।

রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক রাহানের ঠিক ১০৪ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এনে দিয়েছে মূল্যবান ৮২ রানের লিড। সফরকারীদের দ্বিতীয় দিন শেষ হয়েছে ৫ উইকেটে ২৭৭ রান তুলে।

কেবল ১০৪ রান করেই সব প্রশংসা নিয়ে যাচ্ছেন রাহানে তাও নয়, ৬৪ রানের মধ্যে মায়াঙ্ক আগারওয়াল, শুভমন গিল ও চেতেশ্বর পূজারাকে হারানো ভারতকে ব্যাটিংয়ে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। সফরকারীদের ইনিংসে পঞ্চাশ পেরোনো জুটি হয়েছে তিনটি, যার দুটিতে রাহানের অবদান। অন্যটি পূজারাকে নিয়ে অভিষিক্ত গিলের ৬০ রানের, দ্বিতীয় উইকেট জুটিতে।

৬৫ বলে ৪৫ করে গিল আউট হওয়ার পর উইকেটে আসেন রাহানে, খেলে গেছেন দিনের বাকি সময়টুকু। রিশভ পান্টের সঙ্গে ৫৭, আর জাদেজার সঙ্গে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটির মূল ভিত্তি ছিলেন।

১৯৫ বলে রাহানে দ্বাদশ ও ক্যারিয়ারের অন্যতম সেরা সেঞ্চুরি তুলেছেন প্যাট কামিন্সকে অফসাইডে দারুণ এক চার হাঁকিয়ে। ১২ চারে সাজানো ইনিংস দেখে দুই সাবেক আকাশ চোপড়া আর বিষেণ সিং বেদি যেভাবে রাহানেকে ‘অধিনায়ক, অধিনায়ক’ বলে বন্দনায় মেতেছেন, তাতে বুক কেঁপে উঠতে পারে কোহলির! টুইটারে আকাশ চোপড়া লিখেছেন, ‘রাহানের অন্যতম সেরা সেঞ্চুরি। বিদেশের মাটিতে অধিনায়কদের অন্যতম সেরা। অনুকরণীয় উদাহরণ। শ্রদ্ধা এবং প্রশংসা।’

রাহানের আড়ালে ঢাকা পড়ে গেছে জাদেজার ভীষণ ধৈর্যশীল ৪০ রানের ইনিংসটি। এমনিতে মারকুটে বলে পরিচিত বাঁহাতি অলরাউন্ডার যেভাবে ১০৪ বল খেলে একটি চারের মারে নিজেকে আটকে রেখেছেন, প্রশংসা করতেই হয়।

ভারতীয়রা চাইলে ধন্যবাদ দিতে পারেন অস্ট্রেলিয়ান ফিল্ডারদেরও। মেলবোর্নে খানিকটা বৃষ্টি হয়েছে এদিন, বৃষ্টি যেন মাখনের মতো গলে পড়েছে অজিদের হাতে। একদিনে হাফ ডজনের মতো ক্যাচ ছেড়েছেন তারা, যার দুটি আবার রাহানের। ৭৩ রানে একবার স্মিথের হাতে, আরেকবার ১০৪ রানে ট্রাভিস হেড ছেড়েছেন ভারত অধিনায়কের ক্যাচ।

Tags: লিড স্পোর্টস
Previous Post

বিএনপি নির্বাচনের আগেই হেরে যায়: কাদের

Next Post

এমপি পাপুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পত্তি জব্দের নির্দেশ

Next Post
বাংলাদেশের একজন আইনজীবী, হাইকোর্টের রুল শুনানিতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি পাপুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব-সম্পত্তি জব্দের নির্দেশ

বাজারে বিভিন্ন বড় পাত্রে ভরা চালের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাম কমাতে চালের আমদানি শুল্কে বড় ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT