চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর বাড়িতে লুট

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
1:27 অপরাহ্ন 26, ডিসেম্বর 2020
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
কালা বাজার রেলওয়ে স্টেশন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলপথ কেন্দ্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের কালীগঞ্জের পশ্চিম চৈতরপাড়া এলাকায় প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর বাড়িতে লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন।

নিহত নাজমা বেগম (৫০) উপজেলার পশ্চিম চৈতরপাড়া এলাকার সৌদি প্রবাসী মোমেন মির্জার স্ত্রী।

কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আহামুদুল কবির ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাত পৌণে নয়টার দিকে পশ্চিম চৈতরপাড়া এলাকায় প্রবাসী মোমেন মির্জার বাড়িতে থাকা তার স্ত্রীকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ছেলেসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌণে ১০ টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে নাজমা বেগমের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, নাজমা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে অচেতন করে স্বর্ণালঙ্কারসহ বাড়িতে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

কালীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আহামুদুল কবির বলেন, নিহত নাজমা বেগমের স্বামী মোমেন মির্জা সৌদি প্রবাসী।

পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ‘নিহত নাজমা বেগমের ছোট ছেলে স্বপন (২০) তার কয়েকজন বন্ধুকে নিয়ে বিকেলে তাদের বাড়ির ছাদে মাদকের পার্টি করেছিলো বলে আলামত পাওয়া গেছে। এছাড়াও বাড়িতে থাকা নগদ প্রায় ৯০ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কার লুট হয়েছে এবং স্বপনের সঙ্গে পার্টিতে অংশ নেওয়া তার বন্ধুরা নরসিংদী জেলার বলে জানা গেছে। ‘

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন বলেন, ‘নাজমা বেগমের বাড়ির ছাদে মাদকের আলামত পাওয়া গেছে। টাকা লুটের ঘটনা ঘটছে বলে নিহতের স্বজনরা জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে নাজমা বেগমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

Tags: কুপিয়ে হত্যাহত্যা
Previous Post

২০২৮ সালে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অর্থনীতিকে ছাড়িয়ে যাবে চীন

Next Post

বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ে জমকালো আয়োজন

Next Post
চ্যানেল আই অনলাইন বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ে জমকালো আয়োজন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দিনেও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে রাস্তা অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT