চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করোনাভাইরাস সংক্রমণ রোধে কানাডার সতর্কতা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:45 পূর্বাহ্ন 24, ডিসেম্বর 2020
in প্রবাস সংবাদ
A A
নতুন করোনাভাইরাসের ভাইরাসের কাল্পনিক ছবি, সংক্রমণের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী তোলপাড় চলছে নতুন করোনার সংক্রমণে। ইতিমধ্যে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

কোভিড-১৯ এ যে ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে তার চেয়ে নতুন ধরনের এই কোভিড-১৯ ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের ভাইরাস আরও বেশি প্রাণঘাতী নয়। নতুন এই ভাইরাসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কানাডা বেশ সতর্ক রয়েছে।

ব্রিটেনের দক্ষিণ ও দক্ষিণপূর্বে একটি নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক এবং কানাডাসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ভারতও যুক্তরাজ্য থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ প্রেক্ষাপটে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন যে ধরণ নিয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছে কানাডায় এখনও তার সন্ধান পাওয়া যায়নি। আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি যা এটির এদেশে আসার শঙ্কা কমাতে সহায়তা করছে।

উল্লেখ্য কানাডায় এ বছরের মার্চ মাসে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়ায়। ভাইরাস টি শনাক্ত হবার পর থেকেই দেশটির সরকার নাগরিকদের জনস্বাস্থ্যর গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ব্যপক পদক্ষেপ গ্রহণ করে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশটির সরকারের নানামূখী পদক্ষেপ ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩৫৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৫ শত ৯৬ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৪৫২ জন।

Tags: করোনাভাইরাস
Previous Post

টি-১০ লিগে বাংলাদেশের ছয় ক্রিকেটার

Next Post

জন্মদিনের কেকের টাকায় মাস্ক-শীতবস্ত্র বিতরণ করুন: ইলিয়াস কাঞ্চন

Next Post
চ্যানেল আই অনলাইন এর ব্যক্তিগত ছবি, একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনের কেকের টাকায় মাস্ক-শীতবস্ত্র বিতরণ করুন: ইলিয়াস কাঞ্চন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের যেকোনো দুর্যোগে কাজ করছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT