চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় কর্মহীন ১৭৯৪ দুঃস্থ শ্রমিক পাচ্ছেন নগদ সহায়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 22, ডিসেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
শ্রমিকদের জন্য করোনায় সহায়তা প্রদান কার্যক্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারিতে কর্মহীন হয়ে পড়া রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের ১ হাজার ৭৯৪ দুঃস্থ শ্রমিক নগদ অর্থ সহায়তা পাচ্ছেন। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় তারা এই সহায়তা পাচ্ছেন।

মঙ্গলবার রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।

গত সেপ্টেম্বর মাসের জন্য প্রথম পর্যায়ে ১ হাজার ৭৯৪ জন দুঃস্থ শ্রমিক ৩ হাজার টাকা করে পাবেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেমে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকারভোগীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার টাকা চলে যাবে।

তিনি বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে গত মার্চের পর দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত তৈরি পোশাক এবং  চামড়া ও পাদুকাশিল্পের অনেক রপ্তানিমুখী কারখানা লে-অফ এবং উৎপাদন সাময়িকভাবে স্থগিতকরণ বা সীমিতকরণে বাধ্য হয়েছে। ফলে উদ্যোক্তা এবং শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মহামারির প্রকোপে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হয়ে আসায় অনেক শ্রমিককে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এ প্রেক্ষাপটে এই দুটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাতের দুস্থ শ্রমিকদের জরুরি মানবিক সহায়তা দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগে সরকার এই সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে।

এই উদ্যোগে উন্নয়ন সহযোগী সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইউ) ও ফেডারেল জার্মান সরকার অর্থায়ন করতে সম্মত হয়েছে।

মন্নুজান সুফিয়ান বলেন, এই যৌথ অর্থায়নে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ শ্রমিকদের জন্য ইলেকট্রনিক সিস্টেমে জন প্রতি ৩ হাজার টাকা নগদ সহায়তা দেয়া হচ্ছে।

শেখ হাসিনার বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এর ধারাবাহিকতায় করোনার প্রাদুর্ভাবে দেশে প্রথমবারের মতো সরকারের ডিজিটাল ব্যবস্থাপনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে শ্রমিকদের নগদ ৩ মাসের সাময়িক আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।

তিনি বলেন, চারটি শিল্প সেক্টরের কারখানায় যারা গত ফেব্রুয়ারি মাসে কাজ করেছেন কিন্তু এখন কর্মহীন এমন শ্রমিকদের নিজ নিজ কারখানায় গিয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য আপলোড করার অনুরোধ করছি। এতে প্রকৃত উপকারভোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পাবে এবং সরকারের গৃহীত এই সামাজিক সুরক্ষা কার্যক্রমটি সফল হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বেগম সামসুন নাহার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম জার্মানীর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার কন্সটানজা জাইরিনজার, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বিজিএমইএ, বিকেএমইএ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতারা।

Tags: তৈরি পোশাক
Previous Post

দু’দিনের সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

Next Post

নতুন করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে, ইউরোপজুড়ে আতঙ্ক

Next Post
COVID-19 জরুরি সতর্কবার্তা, লাল বোর্ডে 'ভেরি হাই অ্যালার্ট' লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাজ্যে, ইউরোপজুড়ে আতঙ্ক

ড. ফাউসি করোনার ভ্যাকসিন গ্রহণ করছেন, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের পর করোনার ভ্যাকসিন নিলেন ড. ফাউসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT