চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিবুতির রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন সৌদি রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
3:16 অপরাহ্ন 22, ডিসেম্বর 2020
in প্রবাস সংবাদ
A A
সৌদি রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জিবুতির অনাবাসিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহ এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। 

গতকাল সোমবার পরিচয়পত্র পেশ উপলক্ষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে মোটর শোভাযাত্রা সহকারে জিবুতির রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূতকে একটি চৌকস দল কর্তৃক স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। জিবুতির রাষ্ট্রপতি ইসমায়েল ওমর গুয়েলেহ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং পরিচয়পত্র গ্রহণ করেন। পরিচয়পত্র পেশ শেষে উভয়ে এক বৈঠকে মিলিত হন।

উক্ত বৈঠকে রাষ্ট্রদূত পরিচয়পত্র গ্রহনের জন্য রাষ্ট্রপতি গুয়েলেহ এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও জিবুতি জোট নিরপেক্ষ আন্দোলন ও ওআইসির সদস্য হিসেবে একই মূল্যবোধে বিশ্বাসী। রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে জিবুতির সমর্থনের প্রশংসা করেন এবং তাদের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।

এছাড়া রাষ্ট্রদূত করোনাকালীন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষি, মৎস্য, তৈরি পোশাক, চামড়া, সিরামিক ও ঔষধ শিল্পে বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করেন। জিবুতির রাষ্ট্রপতি গুয়েলেহ তৈরি পোশাক আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সৌদি রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টে সেদেশে ভিসা অব্যাহতি, জিবুতির সাথে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি বিষয়ে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রপতি গুয়েলেহ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এছাড়াও উভয় দেশ তাদের কৌশলগত ভৌগলিক অবস্থান থেকে কিভাবে যৌথভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে আলোচনা করেন।

রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ ও আলোচনার সময় জিবুতির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসুফ ও রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর সহধর্মিণী হাবিবা হোসাইন ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

Tags: সৌদি রাষ্ট্রদূত
Previous Post

গর্ভবতীরা কি করোনা ভ্যাকসিন নিতে পারবেন

Next Post

শনাক্তের হার ও মৃত্যু কমেছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার ও মৃত্যু কমেছে

সরকারি বরাদ্দ বাসায় না থাকলে বাড়ি ভাড়া বন্ধ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT