চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি চাইলেই কেড়ে নিতে পারে মেসিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 18, ডিসেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে, প্যারিসের ফুটবল স্টেডিয়ামে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিকভাবে খুবই নাজুক অবস্থায় বার্সেলোনা। পরিস্থিতি এতটাই খারাপ যে, দেউলিয়া হওয়া ঠেকাতে খেলোয়াড়দের বেতন কাটতে বাধ্য হয়েছে ক্লাবটি। আগামী জানুয়ারিতে খেলোয়াড়দের কীভাবে বেতন দেয়া হবে তা নিয়ে ব্যাপক দুশ্চিন্তায় ভারপ্রাপ্ত সভাপতি কার্লেস টেসকুয়েটস।

বার্সার এমন পরিস্থিতিতে বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এখন যা বেতন, তাকে ছেড়ে দিতে পারলেই খুশি হয় ক্লাবের অনেকে। চলতি মৌসুম শেষে মেসির থেকে যাওয়া উচিৎ নাকি ১৬ বছরের সম্পর্কে ছেদ টেনে অন্য ক্লাবের জার্সি গায়ে চাপানো উচিৎ, তা নিয়ে আছে নানা মত। বিশেষ করে আগামী ক্লাব প্রেসিডেন্ট প্রার্থীরা প্রসঙ্গটি তুলে গরম করে রেখেছেন মাঠ।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন অগাস্টি বেনেডিটো। মার্কা রেডিওকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে তারও চেষ্টা থাকবে মেসিকে ধরে রাখার।

‘আমি তাকে বলবো সে যেন বার্সাতেই খেলে যায়। সে বিশ্বের সেরা ফুটবলার। আমি শুনেছি সে বার্সা ছাড়তে চায়। বিষয়টা এমন না যে বিছানার উল্টো পাশে শুয়ে ধুম করে কোনো একটা সিদ্ধান্ত সে দিয়ে দিলো।’

মেসিকে ধরে রাখতে হলে ক্লাবের যে অর্থনৈতিক অবস্থা তা আরও নাজুক হয়ে পড়তে পারে, সেটাও মেনে নিচ্ছেন বেনেডিটো- ‘প্রথমে মেসিকে সিদ্ধান্ত পাল্টাতে হবে। যদি ইউরোপে অন্য দলগুলোর সঙ্গে আমাদের লড়তে হয় তাহলে তাদের চোখ থাকবে মেসির দিকে। আর যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, আমার মনে হয় না আমরা তাকে আটকে রাখতে পারবো।’

গত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হবার পর বার্সা ছাড়ার ইচ্ছা জানান দেন মেসি। যদিও পরে আরেকটা মৌসুম খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার পেছনে এখনও জোঁকের মতো লেগে আছে পিএসজি-ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো।

দৌড়ে এগিয়ে আছে পিএসজিও। তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ও সাবেক বার্সা তারকা নেইমার জানিয়েছেন, মেসির সঙ্গে আবারও একসঙ্গে খেলতে চান। নেইমারের সেই কথাকে অশনি সংকেত বলে ধরে নিয়েছেন বেনেডিটো।

‘যেদিন আমি নেইমারকে বলতে শুনলাম, সে মেসিকে চায়, তখনই বললাম, এ বলে কী! এদের ব্যাপারে সাবধান। কারণ পিএসজি কাতারের সম্পত্তি যারা বিশ্বকাপের আয়োজক, একটা ক্লাবের মাধ্যমে একনায়ক আচরণ করে বেড়াচ্ছে। যদি পিএসজি সত্যিই মেসিকে চায় তাহলে বলবো, আর্থিকভাবে তাকে আটকানোর সামর্থ্য আমাদের নেই।’

Tags: বার্সেলোনামেসি-পিএসজি
Previous Post

টেলিভিশনের সামনে ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

Next Post

১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ

Next Post

১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ

ফাইল ছবি

আদালতের সব কার্যক্রম ডিজিটাল করা জরুরি: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT