চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে রাবেয়া খাতুনের গল্পে ‘একাত্তরের নিশান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 15, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে একজন নারী ও শিশুর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছর মহা ধুমধামে বিজয় উৎসব উদযাপন করে চ্যানেল আই। সেইসঙ্গে টেলিভিশনে দিনভর চলে দারুণ সব অনুষ্ঠান। চলতি বছর করোনার কারণে সর্বসাধারণকে সঙ্গে নিয়ে উৎসব আয়োজন না করলেও দিনব্যাপী ভার্চুয়াল বিজয় উৎসব করবে চ্যানেল আই। সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।

তারই অংশ হিসেবে এদিন ৩টা ৫ মিনিটে দেখানো হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি ‘একাত্তরের নিশান’। যে ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তাহের শিপন।

ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ।

গল্পে দেখা যাবে, ১৯৭১। বুড়িগঙ্গা ধলেশ্বরীর মোহনা ছাড়িয়ে ছোট নদী মধুমতির পাড়ের তল্লাট কৈলহাটি। গ্রামের কিশোরদের দাপিয়ে বেড়াতে দেখা যায় মধুমতিতে, সেই কিশোর দলের সবচেয়ে দক্ষ সাঁতারু নিশানের চোখেই প্রথম পড়ে, দূর দূরান্ত থেকে কৈলহাটির দিকে ভেসে আসছে অজস্র নৌকা। রহস্যের কূল কিনারা না করেই কিশোরদের ছুটতে হয় স্কুলে, থার্ড স্যার সানাউল্লাহ যে বড় কড়া! থার্ড স্যার অসম্ভব গম্ভীর মুখে সবাইকে মনে রাখতে বলেন গতকালের দিন তারিখটা, খুলে বলেন বাঙালিকে ক্রীতদাস বানানোর পুরো চক্রান্ত, বলেন বাঙালি এখন ভাসবে কলমীলতার মত।

থার্ড স্যারের কথা শেষ হতে না হতেই ঘাটে হৈচৈ শুরু হয়ে যায়, নিশানদের দলটা দেখতে পায় স্যারের কথাই সত্যি, আত্মীয় স্বজনরা পালিয়ে এসেছে গ্রামে, পোশাক এলোমেলো, চোখ ভরা ক্লান্তি। নিশানের চাচা-চাচী-চাচাতো বোন মিলি আর তার বয়সী দিলুও সেই পালানো মানুষদের দলে। গ্রামের মাতব্বর-মুরুব্বী শ্রেণীর লোকরা প্রকৃত ঘটনা জানতে এসে জড়ো হন নিশানদের উঠানে, নিশানের চাচা খুলে বলেন দেশের প্রকৃত পরিস্থিতি, আতঙ্কিত হয়ে ওঠে সবাই শুনে। আচমকা গ্রামের বেশীর ভাগ যুবক লাপাত্তা হয়ে যায়, যাবার আগে নিশানদের বলে যায় তারা নিজেদের দেশ নিজেদের করেই ফিরবে।

একদিন হা-ডু-ডু খেলতে খেলতে নিশানরা বিলের ওপারে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ফিরতে থাকে, ততক্ষণে অজানা থাকে না মুলাকান্দির হাটে আগুন দিয়েছে পাক বাহিনী। নিশানের বাবাকে তার মা হাটে যেতে নিষেধ করে খুব করে, কিন্তু নিশানের বাবার হাস্যোজ্জ্বল জবাব, স্ত্রী পুত্র কন্যাকে পৃথিবীতে রেখে তাকে স্বয়ং আজরাইলও নিয়ে যেতে পারবে না। দিন পেরিয়ে সন্ধ্যা হয়, ফিরে আসে না হাটুরেদের দল, খবর পাওয়া যায় হাটুরেদের দল প্রাণ দিয়েছে মিলিটারীদের হাতে, তিনদিন পর আসে নিশানের বাবার লাশ, একে একে সবাই চলে যায়, শুধু নিশান জেগে থাকে বাবার কবরের পাশে। কবরের কাছে যে জানতে চায় সময় কী এখনো আসেনি বাবা? কবরের কাছ থেকে কোন উত্তর আসে না। নিশান মাকে সরাসরি বলে যুদ্ধে যাবে সে! তারপর ঘটে রুদ্ধর্শ্বাস অনেক ঘটনা।

Tags: কচি খন্দকারতাহের শিপনফজলুর রহমান বাবুমুনিরা মিঠুরাবেয়া খাতুনলিড বিনোদনসেরা জামান
Previous Post

বিজয় দিবসে টিকটকে জয় বাংলা ক্যাম্পেইন

Next Post

১০ জানুয়ারি আসছে ওয়েস্ট ইন্ডিজ, সূচি চূড়ান্ত

Next Post
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জানুয়ারি আসছে ওয়েস্ট ইন্ডিজ, সূচি চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন এর লাইফ সাপোর্টে সারেং বউ এর চিত্রসম্পাদক মিন্টু. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ সাপোর্টে ‘সারেং বউ’ এর চিত্রসম্পাদক মিন্টু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT