চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজপেয়ীর জীবন পাল্টে দেয়া ‘সত্য’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 14, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমা অভিনেতাদের ছবি, নাটক ও চলচ্চিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিহারের প্রত্যন্ত গ্রামের কৃষকের ছেলে থেকে বলিউডে পাড়ি জমিয়েছিলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। বর্তমানে তার অবস্থান কারো অজানা নয়। আর এই অবস্থানে আসা তার জন্য যে খুব সহজ বিষয় ছিল এমনটা নয়। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কাঠ-খর পুড়িয়েই অভিনেতার এতদূর পথ চলা।

মূলত মহেশ ভাট পরিচালিত ‘স্বভিমান’-এ একটি চরিত্রে কাজের সুযোগ পাওয়ার মধ্য দিয়ে মনোজের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। তবে বলিউড সিনেমাতে তিনি প্রথমবারের মত অভিনয় করেছিলেন ১৯৯৮ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সত্য’ সিনেমায়। ছবিতে বাজপেয়ী গ্যাংস্টার ভিকু মহাত্রের চরিত্রে অভিনয় করেছিলেন। যে চরিত্রটি তাকে রাতারাতি চাঞ্চল্যকর করে তুলেছিল।

‘সত্য’ সিনেমাটি কেবলমাত্র একজন গ্যাংস্টারের জীবন ভিত্তিক সিনেমা এমনটা নয় বরং এটি কাল্ট সিনেমা হিসেবেও বিবেচিত।

এ প্রসঙ্গে একটি সাক্ষাতকারে মনোজ বাজপেয়ী বলেছিলেন যে, ‘সত্য’ এমনটি সিনেমা যেখানে একজন গ্যাংস্টারকে মানুষ হিসেবে দেখা যায়। আমি মনে করি ভিকু মহাত্রে চরিত্রটি আমাকে এমন একটি ক্যারিয়ার উপহার দিয়েছে যা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমার প্রায়ই সিনেমাটির শুটিং চলাকালীন সময়ের কথা মনে পড়ে। যখন প্রতিটি ক্রু সদস্য অত্যন্ত আবেগ এবং শক্তি নিয়ে কাজ করত। ফেলে আসা সেই দিনগুলি সত্যিই সেরা দিন ছিল।

১৯৯৮ সালে বলিউডে পা রাখলেও এখন পর্যন্ত ৬৭টি সিনেমাতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। এছাড়া গত বছর ভারতের অন্যতম সম্মানসূচক পদ্মশ্রী পুরস্কার পান তিনি।

তার উল্লেখযোগ্য সিনেমা হলো: সত্য, পিঞ্জর, আলীগড়, রাজনীতি, গ্যাং অব ওয়াসিপুর ইত্যাদি। হাল সময়ে তিনি ওয়েব সিরিজেও অভিনয় করছেন। তার অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজটির প্রথম সিজন প্রকাশের পরই হইচই পড়ে যায়। দুই বছর ধরে এই সিরিজটির জন্য অপেক্ষা করছে দর্শক।

Tags: বলিউড অভিনেতামনোজ বাজপেয়ীরাজনীতিসত্য
Previous Post

পাপিয়া দম্পতি ৩ দিনের রিমান্ডে

Next Post

সবকিছু ঠিক আছে, নাসুমের দিকে তেড়ে যাওয়ায় মুশফিক

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবকিছু ঠিক আছে, নাসুমের দিকে তেড়ে যাওয়ায় মুশফিক

বুদ্ধিজীবী দিবসের স্মরণে শহীদদের ছবি ও স্মৃতিচারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধিজীবী দিবসের সর্বজনীনতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT