চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীরাক্কেলের পাভেল এবার ব্যাচেলর পয়েন্টে ‘বজরা বাজারের জাকির’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 13, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
ব্যাচেলর পয়েন্টে বসে মোবাইল ব্যবহার করছেন জাকির. Channel i News - চ্যানেল আই নিউজ

লাক্সতারকা ফারিয়া শাহরিনের পর সময়ের অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হলেন পাভেল। যিনি স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-সিজন ৯ এর দ্বিতীয় রানার্স আপ এবং দর্শক জরিপে চ্যাম্পিয়ন ছিলেন। এ সিরিয়ালে পাভেলকে বজরা বাজারে ফ্লেক্সিলোডের দোকানদার ‘জাকির’ চরিত্র দেখা যাবে।

এতদিন দর্শক শুধু তার নাম শুনলেও এবার পর্দায় জাকির চরিত্র দিয়ে ধরা দিচ্ছেন পাভেল। সিরিয়ালটির পরিচালক কাজল আরেফিন অমি চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছেন।

আলোচিত এ নাট্যনির্মাতা বলেন, বেশকিছু নতুন চরিত্র আসছে। এরমধ্যে অন্যতম আকর্ষণ নোয়াখালীর বজরা বাজারের জাকির চরিত্র। যেটি করছেন মীরাক্কেলের পাভেল।

শুরু থেকে জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির নিয়মিত দর্শকদের কাছে পরিচিত নোয়াখালীর বজরা বাজারের জাকির নামটি পরিচিত। এ চরিত্রটি পর্দায় তুলে আনতে অনেক যাচাইবাছাই করে পাভেলকে চূড়ান্ত করেছেন বলে জানালেন অমি।

তিনি বলেন, জাকির চরিত্রের জন্য নোয়াখালীর ভাষায় কথা বলতে পারে এমন অনেকের স্কিন টেস্ট নিয়েও ঠিক পাইনি।

Bangladeshi men engaged in a heated discussion on a busy street. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক বলেন, কয়েকজনকে নোয়াখালীর ভাষা শিখিয়ে যখন সংলাপ দিচ্ছিল এক্সপ্রেশনটা ঠিকভাবে আসেনি। অনেকসময় এক্সপ্রেশন ঠিক দিলেও নোয়াখালীর ভাষা বলতে পারেনি। আবার যখন শিখে কথা বলে অহেতুল ওই অঞ্চলের ভাষায় একটা টান দেয়। এই টানটা ওই অঞ্চলের মানুষ দেয় না। শুধু শব্দগুলো আলাদা। অনেককিছু বিশ্লেষণ করেই পাভেলকে নিয়েছি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হওয়ার আগেই পাভেল নাটকটি নিয়মিত দেখতেন। যখন জাকির চরিত্রের শুটিংয়ে নোয়াখালী যান মানুষ সিরিয়ালটি কত পছন্দ করেন সেটা ছিল তার ধারণার বাইরে। জাকির চরিত্রে ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে একবাক্যে হ্যাঁ বলে দেন পাভেল।

চ্যানেল আই অনলাইনকে বলেন, এখনও আমি স্ক্রিনে আসিনি তার আগেই মানুষ পাগল করে দিচ্ছে।

পাভেল বলেন, যখন আমাকে ফোন করে কাজটির জন্য বলা হলো একটি দৃশ্য বা কত সেকেন্ডের দৃশ্যের জন্য আমাকে নেয়া হচ্ছে কোনো চিন্তাই করিনি। বজরা বাজারের জাকির চরিত্র শুনেই রাজি হয়ে যাই। খুব ভালো লেগেছে কাজ করে। বিশেষ করে নোয়াখালী শুটিং করতে গিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি এটা মনে রাখার মতো অভিজ্ঞতা। স্ক্রিনে এলেও ভালো লাগবে।

মোশন রকের ব্যানারে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ বৃহস্পতিবার থেকে শনিবার সপ্তাহে তিনদিন প্রচার হচ্ছে ধ্রুব টিভির ইউটিউবে।

সিজন থ্রি-তে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষি আলম, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল শর্মা, সুমন পাটোয়ারী ও শরাফ আহমেদ জীবন।

Tags: কাজল আরেফিন অমিকাবিলা পলাশনোয়খালীফারিয়া শাহরিনবজরা বাজারব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৩মারজুক রাসেলসাইদুর রহমান পাভেলসানজানা রিয়াসাবিলা নূর
Previous Post

করোনাভাইরাস যেভাবে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে

Next Post

মাত্র ২৩ টাকায় টিসিবির পেঁয়াজ

Next Post
টিসিবির পেঁয়াজের ব্যাগ, বাংলাদেশি বাজারে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৩ টাকায় টিসিবির পেঁয়াজ

বাংলাদেশ ও স্পেনের প্রতিনিধির মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাগ্রো প্রসেসিং শিল্পে স্পেনকে বিনিয়োগের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT