চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 11, ডিসেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
পাবনায় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতার হত্যাকাণ্ডের পর পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জেরে ইউপি মেম্বর ও আওয়ামী লীগ নেতা বকুল শেখ (৪০) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার দোগাছী ইউনিয়নের অনন্তবাঁধ দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মো: দুলাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে অনন্ত মোড়ের সিএনজি ও অটোবাইকের চাঁদা তোলা নিয়ে এলাকার মোখলেছুর রহমান গংয়ের সাথে বকুলের বিরোধ চলছিল। এর জেরেই শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে বকুল খুন হয়েছেন এমন ইঙ্গিত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে। আশা করছি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা যাবে।

এদিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ।

আখতারুজ্জামান আখতার

Tags: আওয়ামী লীগআওয়ামী লীগ নেতা খুন
Previous Post

সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জে গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

Next Post

সারা বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ মানুষের মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সারা বিশ্বে করোনাভাইরাসে ১৬ লাখ মানুষের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের রেস্টুরেন্টগুলোতে ইনডোর ডাইনিং বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT