চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সিনেমায় চার চরিত্রে হৃত্বিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 11, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
হৃত্বিকের চার চরিত্রের এক সিনেমার দৃশ্য, কালো পোশাক ও মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকদিন থেকেই গুঞ্জন চলছিল খুব শিগগির শুরু হবে হৃতিক রোশান অভিনীত ছবি ‘কৃষ ৪’ এর শুটিং। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তার সবটাই ভেস্তে যায়। যদিওবা এতদিন ছবিটির চিত্রনাট্য তৈরীর কাজ চলেছে, যা সম্প্রতি শেষ করেছেন রাকেশ রোশন।

জানা গেছে, ছবিটিতে বেশ চমক নিয়ে হাজির হবেন হৃত্বিক। যেখানে একটি দু’টি নয়, একইসঙ্গে চার-চারটি চরিত্রে হাজির হবেন তিনি!

মূলত হৃত্বিক অভিনীত ‘কৃষ’ কিস্তির জনপ্রিয়তার কথা ভেবেই নির্মাতাকে আলাদা কিছু ভাবতে হচ্ছে। পাশাপাশি আরও জানা গেছে, ‘ কৃষ ৪ ‘ এর বাজেট বাড়ার সঙ্গে সঙ্গে ছবির ভিএফএক্স-ও নাকি হলিউড ঘরানার হবে। যার জন্য ইতোমধ্যে হলিউডের নামকরা ভিএফএক্স সংস্থার সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন রাকেশ রোশান ও হৃত্বিক।

শোনা যাচ্ছে, আসন্ন ছবিতে ‘কই মিল গায়া’ ছবির ‘জাদু’ চরিত্রটি আবারও ফিরিয়ে আনা হতে পারে।

এদিকে হৃত্বিকের বিপরীতে ‘কৃষ ৪’ এ নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন থাকলেও সম্প্রতি বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ছবিতে হৃত্বিকের নায়িকার চরিত্রে অভিনয় করার জন্য কিয়ারা আদবানিকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে নায়িকার চরিত্রে যে ই থাকুক তাকে নারী সুপার হিরোর চরিত্রে দেখা যেতে পারে।

এর আগে জানা গিয়েছিল, ‘কৃষ ৪’ নির্মাণে বড় বাজেট রয়েছে প্রযোজকদের। ছবিটিতে ২৫০ কোটি টাকা ব্যয় করা হবে বলেও শোনা যায়। যেই বাজেটের একটি বড় অংশই ব্যয় হবে ভিএফএক্সের পেছনে।

Tags: কই মিল গায়াকিয়ারা আদভানিকৃষ ৪জাদুবলিউডরাকেশ রোশানহৃত্বিক রোশন
Previous Post

করোনায় বিখ্যাত নির্মাতা কিম কি দুকের মৃত্যু

Next Post

এবারও ‘সেরা ব্যান্ড’ এর পুরস্কার শিরোনামহীনের দখলে

Next Post
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২০, ব্যান্ড পুরস্কার প্রাপ্ত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারও ‘সেরা ব্যান্ড’ এর পুরস্কার শিরোনামহীনের দখলে

পগবা ও রোনালদো ফুটবল মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পগবা যাবেন জুভেন্টাসে, রোনালদো আসবেন ম্যানইউতে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT