চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে নিজের সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ

সিএইচআই + এইচটি by সিএইচআই + এইচটি
2:42 অপরাহ্ন 10, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
সোনু সুদের ছবি, তিনি একটি কালো টি-শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হিসেবে পাশে ছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়েছেন, এমন কাউকেই খালি হাতে ফেরাননি তিনি। এবার শোনা যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে নিজের সর্বস্ব উজাড় করে দিলেন সোনু।

গরীব মানুষের সাহায্যে প্রয়োজনীয় ১০ কোটি টাকা সংগ্রহের জন্য মুম্বাইয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা।

জানা গেছে, মুম্বাইয়ের যুহুতে অবস্থিত নিজের ছয়টি ফ্ল্যাট এবং দুটো দোকান বন্ধক রেখেছেন সোনু সুদ। মানিকন্ট্রোল সেই সম্পত্তির বন্ধকী কাগজ হাতে পেয়েছে, যেখানে দেখা গেছে গত ১৫ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর করেছেন সোনু সুদ, এবং সেগুলি রেজিস্ট্রার হয়েছে গত ২৪ নভেম্বর। এবি নায়ার রোডে অবস্থিত একটি বিল্ডিংয়ে রয়েছে সোনুর এই সম্পত্তি, যা মুম্বাইয়ে ইসকন মন্দিরের খুব কাছে। লোন সংগ্রহের জন্য ৫ লক্ষ টাকার রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছেন সোনু সুদ।

সোনুর এই মানবিকতাকে বিরল দৃষ্টান্ত বলেও মনে করেন ওয়েস্ট ইন্ডিয়া রেসিডেনসিয়্যাল সার্ভিসেসের সিনিয়র ডিরেক্টর রীতেশ মেহতা। তিনি মানিকন্ট্রোলকে জানান,
এইরকম মানবিক উদ্যোগ আগে কখনও শুনিনি। এই সম্পত্তিগুলোর মালিকানা সোনু সুদ ও তার স্ত্রীর নামে থাকলেও এই সম্পত্তির বিনিময়ে মাসিক টাকা পাবেন তারা। তাদের ১০ কোটির লোনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সুদ হিসেবে দিতে হবে দম্পতিকে।

জানা গেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের কাছে এই সম্পত্তিগুলো বন্ধক রেখেছেন সোনু সুদ ও তার স্ত্রী সোনালি সুদ।

করোনাকালে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বাস, ট্রেন, এমনকি বিমানের ব্যবস্থা করতে দেখা গেছে সোনু সুদকে। নিজের চেষ্টায় কয়েক হাজার পরিযায়ীকে নিরাপদে ঘরে ফিরিয়েছেন সোনু। পিপিই কিটেরও ব্যবস্থা করেছেন অভিনেতা।

Tags: করোনাকালীনপরিযায়ীবলিউডসোনু সুদ
Previous Post

বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে আমরাও পারি: কাদের

Next Post

নোবেলের ফিরে আসা

Next Post
নোবেল ও তার ব্যান্ডের সদস্যরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেলের ফিরে আসা

মামুনুল হকের ছবি, মামলার আবেদন সম্পর্কিত সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মামুনুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT