চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসের নাটকে দুই বোনের জীবনের লোমহর্ষক চিত্র!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:05 অপরাহ্ন 09, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
দুই বোনের নাটকের দৃশ্য, একে অপরের পাশে দাঁড়িয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভা-নোভা দুই বোন। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানীরা তাদের জোর করে বিয়ে করে। কিন্তু এটি বিয়ের নামে প্রহসন! পালাক্রমে দুই বোনের উপর চলতো অমানুষিক নির্যাতন। যুদ্ধ শেষ হয়ে যায় কিন্তু ততদিনে শুভা-নোভার গর্ভে চলে আসে সন্তান। ঘরে ফেরার সময় জানতে পারে পরিবারের আর কেউ বেঁচে নেই। শুরু হয় দু’বোনের নতুন ভাবে বেঁচে থাকার সংগ্রাম।

সৈয়দ ইকবালের এমন গল্পে নির্মিত হয়েছে বিজয় দিবসের নাটক ‘জননীর চোখ’। ফ্যাক্টর থ্রি সলিউশনসের প্রযোজনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। এ নাটকে শুভা চরিত্রে অভিনয় করেছে নুসরাত ইমরোজ তিশা এবং নোভা চরিত্রে অভিনয় করেছে নুসরাত জান্নাত রুহী।

পরিচালক অনিক বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধে শুধু মানুষ মারা গেছে তা নয়। তৎকালীন স্থানীয় রাজাকারদের সহায়তার হাজারও নারী তাদের সম্মান হারায়, নির্যাতিত হয়। সুখের সংসার লণ্ডভণ্ড হয়ে যায়। তেমনই এক পরিবার ও দুই বোনের গল্প উঠে এসেছে ‘জননীর চোখ’ নাটকে। নাটকে আমি মুক্তিযুদ্ধের কিছু দেখাইনি কিন্তু ওই সময়ে দুই বোনের জীবনে লোমহর্ষক চিত্র দেখিয়েছি।

‘জননীর চোখ’ নাটকে অন্যান্য চরিত্রে আরও রয়েছেন শাহেদ আলী, হাসনাত রিপন, জাহিদ ইসলাম, মোহাম্মদ সালাম, নাফিস আহমেদ, মিনাক্ষী রায়, লিজা খানম, বাবুল বিশ্বাস প্রমুখ।

নির্মাতা জানান, বিজয় দিবসের রাতে (১৬ ডিসেম্বর) ৯টা ৫ মিনিটে ‘জননীর চোখ’ প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।

Tags: নাফিস আহমেদনুসরাত ইমরোজ তিশানুসরাত জান্নাত রুহীবাবুল বিশ্বাসশাহেদ আলীহাসনাত রিপন
Previous Post

বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন

Next Post

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা শেষ পর্যন্ত দেখতে বলছে ল্যাটসেট

Next Post
অক্সফোর্ড-আস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কার্যকারিতা বোঝানোর জন্য ইনফোগ্রাফিক।. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা শেষ পর্যন্ত দেখতে বলছে ল্যাটসেট

বিনোদনমূলক দৃশ্য যেখানে দুই অভিনেতা হাসিমুখে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার বিকেলে ফেরদৌস-মৌসুমীর ‘ধ্রুবতারা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT