চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ইমনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 08, ডিসেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ এক কাভার ড্রাইভে চার মারলেন পারভেজ হোসেন ইমন। ফরচুন বরিশাল ২২১ রানের পাহাড় টপকাল ১১ বল হাতে রেখেই। সঙ্গে বাঁহাতি ব্যাটসম্যানের নামের পাশে লেখা হল সেঞ্চুরি। সেটিও মাত্র ৪২ বলে। স্বীকৃত টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড যেটি।

ক্রিকেটের ছোট সংস্করণে বাংলাদেশি ব্যাটসম্যানদের উইলো থেকে এমন সেঞ্চুরি দেখা যায় খুব কম সময়ই। ১৮ বছরের তরুণের অসাধারণ সব শট, সাহসী শারীরিক ভাষা, ২৩৮.০৯ স্ট্রাইকরেটে সেঞ্চুরি, মুগ্ধতা ছড়িয়েছে মিরপুরে।

সেঞ্চুরি ও দলের জয়ে মাঠে উদযাপন করেছেন বেশ। প্রেসবক্সের সাংবাদিকরাও করতালিতে অভিবাদন জানিয়েছেন ইমনকে। যুব বিশ্বকাপ জয়ে দুর্দান্ত অবদান রাখা বাঁহাতি ব্যাটসম্যান নিজের সপ্তম ম্যাচেই পেলেন রেকর্ডময় সেঞ্চুরির দেখা। দেখিয়ে দিলেন কীভাবে টি-টুয়েন্টি খেলতে হয়!

দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ৫০ বলে ছুঁয়েছিলেন তিন অঙ্ক। সেই রেকর্ড ১৮ বছরের তরুণ ভাঙলেন অসাধারণ ক্রিকেট খেলে। রানতাড়া করে দলকে জিতিয়ে।

মিনিস্টার গ্রুপ রাজশাহীর বোলারদের হতাশা উপহার দিয়ে শুরু থেকে শেষপর্যন্ত নিখুঁত ব্যাটিং আর চার-ছক্কার প্রদর্শনী ছিল ইমনের ব্যাটে। সাতটি চার ও নয় ছক্কায় সাজানো অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটস্যানের ইনিংসটি বহুদিন মনে রাখার মতো।

Tags: ইমনফরচুন বরিশালমিনিস্টার গ্রুপ রাজশাহীরাব্বিরাহিলিড স্পোর্টসশান্ত
Previous Post

দুই সেঞ্চুরির ম্যাচে ‘১০৯’কে হারাল ‘অপরাজিত ১০০’

Next Post

একই প্রকল্প বার বার সংশোধন ও খরচ বাড়ানো বিষয়ে প্রধানমন্ত্রীর বিরক্তি প্রকাশ

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একই প্রকল্প বার বার সংশোধন ও খরচ বাড়ানো বিষয়ে প্রধানমন্ত্রীর বিরক্তি প্রকাশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী-উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT