চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিতর্কিত নিরাপত্তা আইনের খসড়ার বিরুদ্ধে বিক্ষোভরত জনগণের সঙ্গে সংঘর্ষ হয়েছে ‍পুলিশের।

বিক্ষোভকারীরা সেখানে বেশ কিছু দোকানের জানালা ভেঙে ফেলা এবং গাড়িতে আগুন দেওয়া পর পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ারগ্যাস ছোঁড়ে।

এই খসড়া বিলে অবৈধ কোনো অভিপ্রায় নিয়ে পুলিশের ছবি তোলা নিষিদ্ধ করা হয় তার বিরুদ্ধে শনিবার দেশব্যাপী অন্তত ১০০টি র‌্যালির আয়োজন করা হয়। বিরোধীদের বক্তব্য এতে করে পুলিশের নির্মমতার প্রমাণ করার জন্য গণমাধ্যমের স্বাধীনতা নষ্ট হবে।

কিছুদিন ধরেই এই খসড়া বিল নিয়ে প্রতিবাদ চলছে। তবে সম্প্রতি তিন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা বর্ণবিদ্বেষীভাবে একজন কৃষ্ণাঙ্গ সংগীত পরিচালককে হয়রানি ও নির্যাতন করা ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে তা আরো তীব্র হয়।

আইনটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, এই আইনের কিছু অংশ পুনঃলিখন করা হবে।

তবে তাতে আশ্বস্ত নয় বিক্ষোভকারীরা।  পরে শুক্রবার ম্যাক্রোঁ বলেন, কিছু পুলিশ আছে যারা বিধ্বংসী। তাদের শাস্তিও হওয়া উচিত।

আর্টিকেল ২৪ এর ওই প্রস্তাবিত বিলে বলা হয়েছে, ডিউটিরত কোনো পুলিশ কর্মকর্তার শারীরিক ও মানসিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তোলা কোনো ছবি প্রচার করা অপরাধমূলক কর্মকাণ্ড বলেই বিবেচিত হবে। এমনটা করলে অপরাধী ১ বছরর কারাদণ্ড বা ৪৫ হাজার ইউরো জরিমানার সাজা ভোগ করতে পারেন।

আইনজীবীদের মতে এই আর্টিকেল পুলিশকে নির্যাতন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ থেকে রক্ষা করবে। কিন্তু সমালোচকদের মতে, গণমাধ্যমের স্বাধীনতা এবং পুলিশের কাজের চিত্রগ্রহণ করার জনগণের অধিকার বাধাগ্রস্ত করা ঠিক হবে না।

Tags: পুলিশপ্যারিসফ্রান্স
Previous Post

ফলাফল উল্টাতে জর্জিয়ার গভর্নরকে চাপ দেন ট্রাম্প

Next Post

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় কানাডায় নিন্দা-প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT