চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলাফল উল্টাতে জর্জিয়ার গভর্নরকে চাপ দেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার ফলাফল পাল্টাতে নিজ দলের গভর্নরকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এই অঙ্গরাজ্যে জয় পান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

বার বার করা টুইটে ট্রাম্প গভর্নর ব্রিয়ান কেম্পকে রাজ্যের বিচারবিভাগের সঙ্গে একটি বিশেষ আলোচনায় বসার আহ্বান জানান।

জর্জিয়ায় সিনেট নির্বাচনের আগে এক প্রচারণা র‌্যালিতে ট্রাম্পের অংশগ্রহণের আগে এমন তথ্য সামনে এলো।

এখনও হার স্বীকারে অসম্মত ট্রাম্প বারবারই কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করে আসছেন, নির্বাচনে জালিয়াতি করে জয়লাভ করেছেন বাইডেন।

এরই মধ্যে বেশ কিছু রাজ্যে আইনী চ্যালেঞ্জ করেছেন ট্রাম্প। কিন্তু সবখানেই ব্যর্থ হয়েছেন।

মার্কিন নির্বাচনে জর্জিয়া ছিল ব্যাটেলগ্রাউন্ড। ১৯৯২ সালের পরে এবারের নির্বাচনেই সেখানে ডেমোক্র্যাটরা বেশি ভোট পায়। আর তাতেই জয় নিশ্চিত হয় বাইডেনের। ।

এখন সিনেটের নিয়ন্ত্রণ পেতে সেখানে রাজনৈতিক লড়াই চলছে। আগামী জানুয়ারিতে ওই ভোটেও যদি ডেমোক্রেটরা জিতে যায় তাহলে উচ্চসভার নিয়ন্ত্রণও হারাবে রিপাবলিকানরা।

ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, ট্রাম্প শনিবার সকালে কেম্পকে ফোন করে অনুপস্থিত ব্যলট সিগনেচারগুলো পরিদর্শন করার কথা বলেন।

তবে কেম্পের এই ধরনের পরিদর্শন পরিচালনার কোনো ক্ষমতা নেই জানিয়ে সেই অনুরোধ ফিরিয়ে দেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হয়। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি আসন আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি আসন।

Tags: জর্জিয়াট্রাম্পফলাফলমার্কিন নির্বাচন
Previous Post

রিয়াল তবু জিতেছে, বার্সা যেন খেলাই ভুলে গেছে

Next Post

ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT