চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজারে পর্যাপ্ত শীতের সবজি: ন্যায্য দর নিশ্চিতের দাবি চাষীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 04, ডিসেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের বাজারে তাজা শীতের সবজি, মূল্যে ন্যায্য দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজ, আলুর পাশাপাশি এবছরের অধিকাংশ সময়ে বেশ চড়া দামে বিক্রি হয়েছে শাকসবজি। হাতেগোনা দু-চারটি ছাড়া প্রায় সব ধরনের সবজির কেজি বিক্রি হয়েছে ৮০ টাকার উপরে। কোনোটি বিক্রি হয়েছে ১০০ বা তারও বেশি দামেও।

কিন্তু বছরশেষে বাজারে এখন শীতের নানা ধরনের সবজির সরবরাহ বেড়েছে। ফলে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গত কয়েকদিনের তুলনায় দাম অনেক কমেছে। অধিকাংশ সবজির কেজি পাওয়া যাচ্ছে ৩০ টাকার আশপাশে।

ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমের তরতাজা সবজি আসছে বাজারে। সরবরাহ বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ বেশি। আগে সীমিত কয়েক প্রকার সবজি আসলেও এখন সবজির সংখ্যা বেড়েছে। এ কারণে দাম কমেছে। আগামী ১০ থেকে ১৫ দিনে দাম আরও কমে যাবে বলে মনে করেন তারা।

সবজির দাম কমে আসায় স্বস্তি পাচ্ছেন ভোক্তারাও। তবে চাষীরা বলছেন, বাজারে মধ্যস্বত্যভোগীদের নিয়ন্ত্রণ করে কৃষকের ন্যায্য দাম ঠিক রাখতে হবে। নতুবা কৃষক উৎপাদনে মনোযোগী হবে না।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুলসহ কয়েকটি সবজি বাজারে খোঁজ নিয়ে ও ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

বাজারে এখন বেশকয়েকটি সবজি পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩০ টাকার মধ্যে। সবজির পাশাপাশি কিছুটা কমেছে পেঁয়াজ, ডিম, মুরগি ও নতুন আলুর দামও।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শিমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, যা গত ১৫ থেকে ২০ দিন আগেও বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকা। মুলার দাম কমে বিক্রি হচ্ছে ১৫ টাকায়। অথচ কিছুদিন আগেও মুলার কেজি ছিল ৫০ টাকা।

বাজারে পর্যাপ্ত শীতের সবজি, যেমন ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, কপি, লেটুস, ব্রাসেলস স্প্রাউট. Channel i News - চ্যানেল আই নিউজ বড় একটি ফুলকপি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, যা ১০ থেকে ১২ দিন আগে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। গত সপ্তাহে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হওয়া বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।

১৫ থেকে ২০ দিন আগে ৮০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৩৫ থেকে ৪০ টাকা আর ১০০ টাকা বিক্রি হওয়া গাজর পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

গত সপ্তাহে বেগুনের কেজি ছিল ৫০ থেকে ৬০ টাকা। এখন তা কমে এসেছে ৩০ থেকে ৪০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ঢেঁড়স পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

তবে বেশিরভাগ সবজির দাম কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো ও বরবটি। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। আর কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা কেজি। বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।

বেশকিছু দিন ধরে ক্রেতাদের ভোগান্তিতে রাখা আলুর কেজি এখনও ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হওয়া নতুন আলুর দাম কমে ৫০ টাকায় নেমেছে।বাজারে বিভিন্ন ধরনের শীতের সবজি যেমন গাজর, বাঁধাকপি, লাউ, পটল, ফুলকপি, বেগুন, পেঁয়াজ, আলু, মরিচ, টম. Channel i News - চ্যানেল আই নিউজ

কমেছে পেঁয়াজের দামও। গত সপ্তাহে ৭৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৬০ টাকা। আর আমদানি করা পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা। কাঁচামরিচ রয়েছে আগের মতই। প্রতি কেজির দাম ৯০ থেকে ১১০ টাকা।

সবজির দামের বিষয়ে কারওয়ানবাজারে ব্যবসায়ী সুমন ইসলাম বলেন, ৮ থেকে ১০ দিন আগেও বেশিরভাগ সবজির দাম ১০০ টাকার কাছাকাছি ছিল। কোনোটির দাম ছিল ১০০ টাকার ওপরে। কিন্তু সরবরাহ বেড়ে যাওয়ায় এখন অনেক ধরনের সবজির দাম ৩০ থেকে ৪০ টাকায় নেমে এসেছে।

তিনি বলেন, অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে এখন। বাজারে প্রতিনিয়ত বাড়ছে শীতের সবজির সরবরাহ। তাই কয়েকদিনের মধ্যে দাম আরো কমবে।

তেজকুনি পাড়া এলাকা থেকে কারওয়ানবাজারে সবজি কিনতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মোল্লা রহিম।

তিনি বলন, তুলনামূলক সবজির দাম কমায় কিছুটা স্বস্তি পাচ্ছি। কিছুদিন আগেও সবজির কেজি কিনতে হয়েছে ১০০ টাকায়। বাজারে এখন প্রচুর শীতের সবজি এসেছে। দাম আরো কমবে বলে মনেকরি। কিন্তু হুট করে যেনো কোনো কিছুর দাম না বেড়ে যায় সে বিষয়ে সরকারের নজরদারির বাড়াতে হবে।

বাংলাদেশের বাজারে শীতের সবজির ব্যাপক সরবরাহ ও ন্যায্য দরের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ তবে পাশাপাশি কৃষকও যেনো ন্যায্য দাম পান সে বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান চাষী ও ব্যবসায়ী সাহাব উদ্দিন।

তিনি বলেন, আমি রাজশাহী ও নোয়াখালী চরের দিকে সবজি উৎপাদন করি। সেগুলো পাইকারি বিক্রি করি। কিন্তু কিছু সবজি আমরা যে দরে বিক্রি করি ঢাকায় সেটা কয়েকগুণ বেশি দরে বিক্রি হয়। অথচ প্রথম কয়েকদিন দাম কিছুটা বেশি পেলেও পরে পানির দরে আমাদেরকে সবজি বিক্রি করতে হয়। কিন্তু শহরে ব্যবসায়ীরা ঠিকই লাভ বেশি করে।

এই সবজি চাষী বলেন, সঠিক দাম না পেলে কৃষক বা চাষীরা উৎপাদনবিমুখ হবেন। এতে উৎপাদন কমে যাবে। তখন দাম বেড়ে যাবে। তাই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

Tags: আলুকৃষকপেঁয়াজব্যবসায়ীশীতের সবজিসবজির দাম
Previous Post

রাজশাহীকে হারিয়ে লড়াইয়ে ফিরল ঢাকা

Next Post

কাতারের গ্যালারিতে লাল-সবুজের ঢেউ

Next Post
বাংলাদেশের সমর্থকদের লাল-সবুজের পতাকা ও পোশাকের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের গ্যালারিতে লাল-সবুজের ঢেউ

চীনের পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন, মহাকাশ গবেষণার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের বুকে চীনের পতাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT