চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: মিলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 02, ডিসেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের সহায়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করছেন মার্কিন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রোহিঙ্গাদের মর্যাদার সাথে প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পৃক্ততা ও মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এবং বিস্তৃত পরিসরের দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনায় দেশের গণমাধ্যমের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল এক বৈঠকে এসব কথা বলেন আর্ল মিলার।

বুধবার বিকালে ঢাকাস্থ আমেরিকান অ্যাম্বাসির জনসংযোগ বিভাগের প্রেস স্পেশালিস্ট রিকি সালমিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত মিলার ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের শক্তিশালী দিকগুলো তুলে ধরে দুই দেশের অংশীদারিত্বের ইতিবাচক পথচলা আরো জোরদার ও বিস্তৃত হওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মিলার তার বক্তব্যে কোভিড-১৯ মোকাবেলায় অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব জ্বালানি বা “ক্লিন এনার্জি” ও সন্ত্রাসবাদ মোকাবেলাসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা পুনরায় উল্লেখ করেন।

এছাড়াও, তিনি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তাকারী দেশ হিসেবে রোহিঙ্গা সঙ্কট সমাধানে রোহিঙ্গা শরনার্থীদের নিজ দেশে নিরাপদে, স্বেচ্ছায়, টেকসইভাবে ও মর্যাদার সাথে প্রত্যাবাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পৃক্ততা ও মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মিলার চলমান মহামারি মোকাবেলায় জনগণের কাছে সঠিক ও নির্ভুল জীবন রক্ষাকারী তথ্য যথাসময়ে পৌঁছে দেয়া নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রমের জন্য বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রদূত মিলারের সাথে সম্পাদক পরিষদের ভার্চুয়াল বৈঠক বাংলাদেশস্থ বিদেশী কূটনৈতিক মিশন ও বাংলাদেশে কর্মরত অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে সম্পাদক পরিষদের সংলাপের নতুন উদ্যোগের অংশ।

Tags: আর্ল মিলারসম্পাদক পরিষদ
Previous Post

সুবর্ণা মুস্তাফার আলোচিত ৫

Next Post

বাংলাদেশের ম্যাচ, মাঠে ঢুকতে পারার অনিশ্চয়তায় প্রবাসীরা

Next Post
বাংলাদেশি ফুটবল খেলোয়াড়রা মাঠে বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ম্যাচ, মাঠে ঢুকতে পারার অনিশ্চয়তায় প্রবাসীরা

কৃষকরা দিল্লি-নয়ডা সীমান্তে সড়ক অবরোধ করে প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লি-নয়ডা সীমান্তে বাধা: সড়ক অবরোধ কৃষকদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT