চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্বভার গ্রহণ করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট আতাউল হাকিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 01, ডিসেম্বর 2020
in বাংলাদেশ
A A
ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট আতাউল হাকিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল ডিফেন্স কলেজের নবনিযুক্ত কমান্ড্যান্ট হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ চলতি বছরের ৩০ অক্টোবর অবসর গ্রহণ করেন।

মঙ্গলবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের আগে সেনাসদর দপ্তরে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক নবনিযুক্ত এনডিসি কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সেনাসদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২১ ডিসেম্বর ১৯৮৪ সালে পদাতিক কোরে কমিশন লাভ করেন। চাকুরী জীবনে তিনি পদাতিক ব্যাটালিয়ন, ব্রিগেড সদর দপ্তর, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। এছাড়াও, তিনি সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি, সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া কমান্ডার ও সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এনডিসিতে যোগ দেয়ার আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন।

Tags: ন্যাশনাল ডিফেন্স কলেজ
Previous Post

এবার গুচ্ছ পদ্ধতিতে হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

Next Post

করোনাভাইরাস: মৃত্যু কমলেও শনাক্ত দুই হাজারের বেশি

Next Post

করোনাভাইরাস: মৃত্যু কমলেও শনাক্ত দুই হাজারের বেশি

বলিউডের জনপ্রিয় ১০ জুটি, বিচ্ছেদের কারণ অজানা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের কারণ জানা যায়নি যে ১০ বলিউড জুটির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT