চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব বদলে দেয়া এই ‘গেরিলা গার্লস’ কারা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 29, নভেম্বর 2020
in বিনোদন
A A
অ্যামোড়ফোড় পোশাক পরা মানুষদের গাঢ় মুখোশে হাঁটছে শহরের রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখে গরিলার মুখোশ, ছদ্ম নামে পরিচয়। তাদের কখনো দেখা গেছে জাদুঘরের সামনে, আবার কখনও কোনো বড় আর্ট ইভেন্ট পণ্ড করতে। কারা এই ‘গেরিলা গার্লস’?

তাদের পরিচয় জানা যায়নি। কারণ তারা কখনই নিজেদের পরিচয় দেননি। কিন্তু এটুকু সবার জানা যে তারা শিল্পী। আশির দশকের মাঝামাঝি সময় থেকে তারা লড়াই করছেন শিল্প জগতের বর্ণ ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে।

ফ্রিদা কাহলো এবং ক্যাথ কলভিটস এর নামে নিজেদের পরিচয় দেন তারা। পোস্টার লাগানোর সময় কিংবা আন্দোলনের সময় তারা গরিলার বেশে থাকেন। নিষিদ্ধ সব স্থানে তারা পোস্টার লাগিয়ে আসেন। কখনো দেয়ালে আবার কখনও আর্ট গ্যালারির পাশে। মজার ছলেই মানুষের মাঝে বিবেক বোধ জাগিয়ে তোলার চেষ্টা করেন তারা।

বিভিন্ন আর্ট গ্যালারি সম্পর্কে মজার মন্তব্য করেন তারা। একবার এক গ্যালারির বাইরে টাঙিয়ে দিয়েছিলেন ‘বয় ক্রেজি’, আরেকবার ‘নট পেয়িং অ্যাটেনশন।’

শুরুটা হয়েছিল ১৯৮৫ সালে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট-এ। ‘ইন্টারন্যাশনাল সার্ভে অব পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার’ শিরোনামে একটি এক্সিবিশন চলছিল সেখানে। বলা হয়েছিল তৎকালীন সময়ের সব গুরুত্বপূর্ণ চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে সেখানে। কিন্তু আসলে পায়নি।

১৬৯ শিল্পীর মাঝে মাত্র ১৩ জন নারী শিল্পীর চিত্রকর্ম জায়গা পেয়েছিল সেখানে। ছিল না কোনো কৃষ্ণাঙ্গের শিল্পকর্ম। এই বিষয়টি একেবারেই ভালো লাগেনি ‘গেরিলা গার্লস’-এর। তারা নিউ ইয়র্কের পথে পথে পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানান। জাদুঘরের আসে পাশে আন্দোলন করেন।

তাদের আন্দোলন বৃথা যায়নি। পুরো বিশ্বেই নারী শিল্পীদের কদর বেড়েছে, কমেছে কৃষ্ণাঙ্গের শিল্পীদের প্রতি বৈষম্য। কিন্তু ‘গেরিলা গার্লস’রা মনে করেন, এখনও বহু পথ বাকি। তাই এখনও তারা পোস্টার তৈরি করেন, তাদের বিলবোর্ড-ব্যানার দেখা যায় নিউ ইয়র্ক শহরের আনাচে-কানাচে। -বিবিসি

Tags: চিত্রকর্মলিঙ্গ বৈষম্যলিড বিনোদনশিল্প
Previous Post

রিটার্ন জমায় সময় বাড়ানোর সুযোগ নেই: এনবিআর

Next Post

’২২ সালের মধ্যে ১১ কোটি মানুষের হাতে স্মার্ট কার্ড

Next Post
বাংলাদেশের জাতীয় স্মার্ট কার্ডের ছবি, পরিচয় ও বৈশিষ্ট্য দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

’২২ সালের মধ্যে ১১ কোটি মানুষের হাতে স্মার্ট কার্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব নিয়ে ভাবছেন ভারতে আন্দোলনরত কৃষকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT