চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী সপ্তাহেই ভ্যাকসিন বিতরণ: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 28, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন বিতরণ শুরু হবে আগামী সপ্তাহে বা সপ্তাহ শেষেই।

থ্যাংকসগিভিংয়ের ছুটিতে প্রবাসে থাকা মার্কিন সেনাদের সঙ্গে ভিডিওবার্তায় কথা বলার সময় একথা বলেন তিনি।

ট্রাম্প সেখানে বলেন, প্রথমে সম্মুখসারীর কর্মী, চিকিৎসা কর্মী ও বয়স্ক বাসিন্দাদের কাছে ভ্যাকসিন পৌঁছানো হবে।

যুক্তরাষ্ট্র প্রথম সপ্তাহে ফাইজার ও বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিনের ৬৪ লাখ ডোজ বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতির জন্য আবেদনও করা হয়েছে।

বৃহস্পতিবার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৭১ হাজার ২৯ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ১ হাজার ৩৬৭ জন মানুষ করোনাভাইরাসে মারা গেছে এবং ১ লাখ ৬৪ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসট্রাম্পডোনাল্ড ট্রাম্পভ্যাকসিন
Previous Post

বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য: নওয়াজউদ্দিন

Next Post

সাভার ও আশুলিয়ায় চার জনের লাশ উদ্ধার

Next Post
সাভার ও আশুলিয়ায় চার জনের লাশ উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার ও আশুলিয়ায় চার জনের লাশ উদ্ধার

চারজন যুবক-যুবতী শীতের জ্যাকেট পরিধান করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শতাধিক ডিজাইনের জ্যাকেট নিয়ে শীত আয়োজনে ‘সারা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT