চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উৎসবের রং মিরপুরে

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:12 অপরাহ্ন 23, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাতের সময় মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে উৎসবের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতির কারণে মাঠে ঢুকতে পারবে না দর্শক। ফাঁকা থাকবে ২৫ হাজার ধারণক্ষমতার গ্যালারি। দর্শকদের বসার স্থানে সাঁটানো হয়েছে অংশগ্রহণকারী পাঁচটি দলের লোগা সম্বলিত বিশাল আকৃতির ব্যানার। তাতে রঙিন হয়ে উঠেছে শের-ই-বাংলা স্টেডিয়াম।

বাউন্ডারি সীমানার পাশে বসে গেছে পেরিমিটার বোর্ড। মাঠের উইকেট প্রস্তুত করা হয়েছে আগেই। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষা টুর্নামেন্ট মাঠে গড়ানোর।

মঙ্গলবার দুপুর দেড়টায় মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। সন্ধ্যায় মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানদের জেমকন খুলনার মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল।

সকাল থেকেই একাডেমি মাঠে ছিল ক্রিকেটারদের প্রস্তুতির তৎপরতা। অসংখ্য টেলিভিশন ক্যামেরা। আলোকচিত্রীদের ছোটাছুটি। সাংবাদিকদের ভিড় ছিল লক্ষণীয়।

টুর্নামেন্টের টিভি সত্ত্ব পাওয়া টি-স্পোর্টসের কর্মীদের কর্মযজ্ঞ, মাঠ ও মাঠের বাইরে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং মিরপুরে ফিরিয়ে এনেছে চেনা আবহ।

করোনা বিরতি কাটিয়ে গত মাসে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও সেটি ছিল ছোট পরিসরের আয়োজন। ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়েছিল মাত্র তিনটি দল।

এবার বিপিএলের আদলে পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। টি-টুয়েন্টি বলে টিভি দর্শকদের উন্মাদনাও থাকবে বেশি। টুর্নামেন্টের ফাইনাল ১৮ ডিসেম্বর। সামনের চার সপ্তাহ ব্যাট-বলের উৎসবে মেতে থাকবেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

জানুয়ারিতে পSর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঘরোয়া আসর খেলেই প্রস্তুত হতে হবে টাইগারদের।

Tags: জেমকন খুলনানাজমুল হোসেন শান্তবিসিবিবেক্সিমকো ঢাকামাহমুদউল্লাহমিনিস্টার গ্রুপ রাজশাহীমুশফিকলিড স্পোর্টসসাকিব
Previous Post

রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধে প্রধানমন্ত্রীর পাশে থাকতে যুবলীগ চেয়ারম্যানের আহ্বান

Next Post

যেভাবে স্যানিটাইজ করতে হবে মেকআপের জিনিসপত্র

Next Post
বিউটি ও কসমেটিক্স পণ্যসমূহের ছবি, মেকআপ ব্রাশ, লিপস্টিক ও আইশ্যাডো. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে স্যানিটাইজ করতে হবে মেকআপের জিনিসপত্র

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আলোচনা করছে এক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য: চরমোনাই-মামুনুলদের ষড়যন্ত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT