চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে দেখতে দর্শকের চাপ, অ্যাপ ডাউন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 23, নভেম্বর 2020
in বিনোদন
A A
শাকিবের নতুন সিনেমার শুটিং সেটে দৃষ্টিনন্দন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার (ইন্টারনেট থিয়েটার) অ্যাপে উন্মুক্ত হয়েছে ঢালিউড তারকা শাকিব খানের ‘নবাব এলএল.বি’ ছবির টাইটেল গান। রবিবার সন্ধ্যায় গানটি উন্মুক্তের পরেই দেদারসে বাড়তে থাকে সাবস্ক্রাইবার!

শুধু তাই নয়, গানটি দেখতে একসঙ্গে অন্তত আড়াই লাখ মানুষ লগ ইন করেছেন অ্যাপটিতে! রাত ৮টার পর থেকে শুরু হয় বাফারিং। যা দেখে রীতিমত বিস্মিত আই থিয়েটার কর্তৃপক্ষ।

একসঙ্গে এতো মানুষ অ্যাপটিতে লগ ইন করায় গানটি দেখতে বহু অ্যাপ ব্যবহারকারীদের বাফারিংয়ের ঝামেলা পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে অনন্য মামুন বলেন, শাকিব ভাইয়ের নতুন গানটি দেখতে একসঙ্গে আড়াই লক্ষাধিক মানুষ একসঙ্গে অ্যাপে প্রবেশ করেছেন। আমরা এখনও ট্রায়ালে রয়েছি। এর মধ্যে এতো মানুষ একসঙ্গে অ্যাপে প্রবেশ করায় সার্ভার কিছুটা ডাউন হয়েছে। তবে এই সমস্যা থাকবে না। মঙ্গলবারের মধ্যে নেটফ্লিক্সের মতো দ্রুত কাজ করবে আই থিয়েটারের অ্যাপ। ইতোমধ্যে টেকনিক্যাল সমস্যা সমাধানের কাজ চলছে।

অনন্য মামুন বলেন, সত্যি খুব অবাক হয়েছি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা শাকিব ভাইয়ের আই থিয়েটারে গিয়ে গানটি দেখেছেন। শুরুতে ভেবেছিলাম সর্বোচ্চ ৫০ হাজার মানুষ দেখবে। কিন্তু ১২ ঘণ্টার আগেই প্রায় ৫ লাখের কাছাকাছি দর্শক অ্যাপ থেকে গানটি দেখেছেন! অনেকেই দেখছি অ্যাপ থেকে গানটি মনমতো উপভোগ করতে না পারায় আমাকে মেসেজ পাঠাচ্ছেন। শুধুমাত্র শাকিব ভাইয়ের ভক্তদের কথা ভেবেই গানটি ইউটিউবে প্রকাশ করতে যাচ্ছি।

সোমবার সন্ধ্যার আগেই সেলেব্রেটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে টাইটেল গানটি প্রকাশ করা হবে বলে জানান অনন্য মামুন। যোগ করে বলেন, ছবি যখন মুক্তি পাবে আশা করছি রিলাক্সে বিশ্বের যে কোনো দেশ থেকে দর্শক ‘নবাব এলএল.বি’ দেখতে পাবেন। অ্যাপে ছবি মুক্তি দিয়ে সাফল্য পাওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী। কম করে হলেও শাকিব ভাইয়ের প্রবাসী ১০ লাখের বেশি ভক্তরা ‘নবাব এলএল.বি’ দেখার জন্য মুখিয়ে আছেন। এসব আমরা রিসার্চ করেই মাঠে নেবেছি। এ সময়ে এসে এমন ফ্যানপেজ থাকা যে কোনো নায়কের জন্য ‘গড ব্লেসিং’।

মূলত ধর্ষণের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা হয়েছে ঢালিউড শীর্ষ অভিনেতা শাকিব খানের ‘নবাব এলএলবি’তে। টাইটেল গান জুড়েই সেই ইঙ্গিত পাওয়া গেছে। তিন মিনিটের এ গানে কথা ছিল এমন ‘আমি ধর্ষিত বোনেদের হাত, আমি নবাব’। গানে আরও উল্লেখ করা হয়েছে, নারী ধর্ষণ মানেই স্বাধীনতা হত্যা।

শাকিব খান রুপালী পর্দার নায়ক, বিনোদনের প্রতিনিধি। তবু তিনি তার কাজ দিয়ে মানুষকে হাসান, কাঁদান, মূল্যবোধকে জাগ্রত করার চেষ্টা থাকে তার সিনেমায়। রবিবারও জনপ্রিয় এ তারকা নির্মিতব্য ‘নবাব এলএল.বি’ ছবির শেষ দিনের শুটিং করছেন সাভারে। শিগগির যাবেন মালদ্বীপে গানের শুটিংয়ে। ডিসেম্বরে শুরুতে এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

শাকিব খান বলেন, আমি বিনোদনের মানুষ। মানুষকে বিনোদন দেয়া আমার মূল কাজ। এর মধ্যেই সমাজের অসঙ্গতিগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। নবাবের টাইটেল গানে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি আমাদের দেশের কয়েকজন নারী পথিকৃৎদের সেলুট জানিয়েছি। যারা শত বাঁধায় থেমে থাকেননি। তারা আমাদের দেশকে এগিয়ে নিয়েছেন।

শাকিবের এ গানটিতে শ্রদ্ধা নিবেদন করা নারীরা হলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার, কবি-সাহিত্যিক সুফিয়া কামাল, ‘বেগম’ পত্রিকার সম্পাদক নুরজাহান বেগম, ঔপন্যাসিক সেলিনা হোসেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, ‘শহীদ জননী’ জাহানারা ইমাম, ভাস্কর শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী, কবি-লেখক রাবেয়া খাতুন, ‘বীরাঙ্গনা’ রমা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) তারামন বিবি, ক্রিকেটার (অল রাউন্ডার) সালমা খাতুন, প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি নারী নিশাত মজুমদার এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

টাইটেল গানটি গেয়েছেন সম্প্রীতি দত্ত, সুর ও লেখা দোলন মৈনাকের এবং র‍্যাপ গানের কথা লিখেছেন মাহমুদ হাসান তবীব।

পরিচালক অনন্য মামুন বলেন, গৌরবময় স্বাধীনতার সুনাম রক্ষা করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। ১৯৭১ সালে পাকিস্তানীরা এদেশের নারীদের ধর্ষণ ও বিভিন্নভাবে নির্যাতন করেছে। যা কলঙ্কজনক অধ্যায়। দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর পরেও বাংলাদেশে ধর্ষণের ঘটনা থেমে নেই। যারা এই কাজ করছে তাহলে এরা কারা?

তিনি বলেন, ‘ধর্ষণ মানে স্বাধীনতা হত্যা’। মূলত এটাই ‘নবাব এলএলবি’ সিনেমার উপজীব্য। কাজটি যথাযথভাবে করতে আমাদের টিমের চেষ্টার কোনো কমতি থাকছে না।

শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমা নির্মাণের শুরু থেকেই আলোচনায়। করোনার মধ্যেও দেশ সেরা এ চিত্রনায়ক এ ছবির শুটিংয়ে নামেন ১০ সেপ্টেম্বর থেকে। দিনরাত এক করে টানা শুটিংয়ের মাধ্যমে শাকিব খান কাজ শেষ করছেন। শুরুর দিনেই ছবিতে শাকিব লুক ও প্রকাশের পর থেকে নতুন করে নেটিজনরাও ‘নবাব এলএলবি’ দেখার আগ্রহ প্রকাশ করেন।

শাকিব খান ছাড়াও অভিনয় করছেন মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী প্রমুখ।

Tags: এল আর সীমান্তনবাব এলএলবিপ্রীতিলতামাহিরাবেয়া খাতুনরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশাহেদ আলীশেখ হাসিনাসুফিয়া কামালস্পর্শিয়া
Previous Post

মাস্ক পরাতে বাড়ছে জরিমানা

Next Post

ফাইজারের ভ্যাকসিন গ্রহণকারীদের প্রথম সপ্তাহে দেয়া হবে বার্তা

Next Post
ফাইজার করোনাভাইরাস ভ্যাকসিনের বোতল ও সিরিঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইজারের ভ্যাকসিন গ্রহণকারীদের প্রথম সপ্তাহে দেয়া হবে বার্তা

রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ আটক, পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT