চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংক্রমণ বাড়ায় ক্যালিফোর্নিয়ায় কারফিউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 22, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আবার শুরু হচ্ছে রাত্রীকালীন কারফিউ। 

দেশটিতে এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৫৫ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের পশ্চিমের এই প্রদেশেই এখন সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা, যা আগস্টের পরিস্থিতির থেকেও ভয়াবহ বলে জানিয়েছে লস এঞ্জেলস টাইমস।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে ২০০০ এর বেশি মানুষ। সেটাই বিশ্বের সবগুলো দেশের মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার একদিনেই সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয় ১ লাখ ৮৭ হাজার জন। সেটা এখন পর্যন্ত একদিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ।

করোনাসংক্রমণ ঠেকাতে বেশ কিছু প্রদেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  টেক্সাসের এল পাসো শহরে মর্গের কার্যক্রম পরিচালনার জন্য ন্যাশনাল গার্ডকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

সংক্রমণ এড়াতে ২৬ নভেম্বর থ্যাংকসগিভিংয়ের ছুটিতে কোনো সফর না করার আহ্বান জানিয়েছে সেন্টারস ফর ডিজিজি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং সপ্তাহে সবচেয়ে বেশি সফর হয়ে থাকে। গত বছর এই ছুটিকে ঘিরে ২ কোটি ৬০ লাখ মানুষ এয়ারপোর্ট ব্যবহার করেছিলো।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লাখ মানুষ। টেক্সাসের পরে তা দ্বিতীয়। স্থানীয় সময় শনিবার থেকে শুরু হওয়া এই কারফিউ চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। রাত১০ টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলবে কারফিউ।  এই সময়ে খাবার নিয়ে যাওয়া বা বাইরে ডেলিভারী দেওয়ার কাজ করতে পারবে রেস্টুরেন্টগুলো।

যুক্তরাষ্ট্রের এই জনবহুল প্রদেশে ৪ কোটি মানুষের বাস।  ক্যালিফোর্নিয়ার ৫৮টি কাউন্টির ৪১টিতেই  ঘরে থাকার আদেশ বলবৎ হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ৫ কোটি ৮৪ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত, প্রাণ হারিয়েছে ১৩ লাখ ৮৬ হাজারের বেশি।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসক্যালিফোর্নিয়াযুক্তরাষ্ট্র
Previous Post

কমলার জয়ের সুফল কি হলিউড পাবে?

Next Post

শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে শনাক্ত ১ লাখ ৭২ হাজার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে শনাক্ত ১ লাখ ৭২ হাজার

গুয়েতেমালার পার্লামেন্টে বিক্ষোভকারীদের আগুনে পুড়ে যাচ্ছে ভবনটি. Channel i News - চ্যানেল আই নিউজ

গুয়েতেমালার পার্লামেন্টে বিক্ষোভকারীদের আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT