চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল ক্লাসিকোতে দুই পরাশক্তির মহারণ

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
10:59 অপরাহ্ন 02, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। বাংলাদেশ স্থানীয় সময় রাত সোয়া নয়টায় ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে ফুটবলের দুই পরাশক্তির মহারণ। মর্যাদার এ লড়াইয়ে জয় পেতে মুখিয়ে দু’দলই।

লা লিগায় ১৩ রাউন্ড শেষে শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। অন্যদিকে, রিয়ালের ৩৩ পয়েন্টের বিপরীতে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা।

পয়েন্ট টেবিলে যার অবস্থান যাই হোক না কেনো; এল ক্লাসিকো ঘিরে মাঠে কিংবা মাঠের বাইরে উত্তেজনার পারদ তুঙ্গে।

চিরপ্রতিদ্বন্দ্বী শব্দ ভুলে দুই চীরশত্রুর লড়াইয়ের তকমা আগেই জুটেছে ক্লাসিকোর ললাটে। বিশ্বের শতকোটি ফুটবল ভক্তের অপেক্ষা এখন মেসির স্বভাবজাত ড্রিবলিংয়ের বিপরীতে রোনালদোর কারিকুরি দেখার।  আর বেল-বেনজামা; নেইমার-সুয়ারেজ তো থাকছেই।

ক্লাসিকোর শতবছরেরও বেশি সময়ের (১১৪) ইতিহাসে এখন পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ২শ’ ৩১বার। যেখানে সাফল্যের পাল্লা ভারী রিয়ালের। বার্সেলোনার ৯০ জয়ের বিপরীতে রিয়ালের জয় ৯৩ ম্যাচে। বাকি ৪৮টি ম্যাচে কোনো ফল আসেনি। অর্থ্যাৎ ড্র।

দুই দলে প্রতিদ্বন্দ্বিতা বোঝাতে একটি পরিসংখ্যানই যথেষ্ট। মুখোমুখি লড়াইয়ে ফল আসা ১৮৩ ম্যাচের ৪৩ টিতেই জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ২-১ গোলে। যেখানে রিয়ালের জয় ২৩টি ও বার্সেলোনার ২০টি ম্যাচে।

সম্প্রতি ইতিহাস অবশ্য কাতালায়নদের পক্ষেই। শেষ তিন দেখার দুটিতেই জয় এনরিকের দলের। যার মধ্যে গতবছর নভেম্বরে ০-৪ গোলের লজ্জা তো রয়েছেই। কিন্তু, এল ক্লাসিকো মানেই যে রোমাঞ্চে ভরপুর উত্তেজনায় ঠাসা!

উড়তে থাকা বার্সেলোনার রাশ টেনে ধরে রিয়াল এই মাদ্রিদই। এ বছর এপ্রিলেই: টানা ৩৯ অপরাজিত থাকা বার্সেলোনাকে তাদের মাঠেই ২-১ হারিয়ে মেসি-নেইমারদের জয়রথ থামায় জিনেদিন জিদানের দল।

এখন দেখার অপেক্ষা কতোটা প্রত্যাশার কতোটুকু পূরণ করতে পারে স্প্যানিশ এ দু’জায়ান্ট।

সুপার-স্যাটারডে’র হাই-ভোল্টেজ ম্যাচে রিয়াল-বার্সেলোনার পাশাপাশি উত্তাপ ছড়াতে প্রস্তুত চেলসি-ম্যানচেস্টার সিটিও। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় টেবিলের শীর্ষ দল ব্লুজদের মুখোমুখি সিটিজেনরা।

Tags: এল-ক্লাসিকো
Previous Post

চিটাগংকে হারিয়ে শীর্ষস্থানে ঢাকা

Next Post

দাদাভাই, এখনো বেঁচে আছেন

Next Post

দাদাভাই, এখনো বেঁচে আছেন

Laysan Albatros chick nests among washed up marine debris, Midway Islands

‘প্লাস্টিক দ্বীপে’ পাখিদের কবরখানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT