চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে আসা এতো রেমিট্যান্স অর্থনীতিকে কতটা শক্ত করেছে?

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
12:35 অপরাহ্ন 18, নভেম্বর 2020
in অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব বোঝাতে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারী কোভিড-১৯’র সংকটময় সময়ে বিশ্বের বিভিন্ন দেশের রেমিট্যান্স আয় যেখানে কমছে সেখানে বাংলাদেশে এই আয়ে হচ্ছে একের পর এক রেকর্ড। চলতি নভেম্বরের ১৫ দিনেই রেমিট্যান্স এসেছে প্রায় ১২২ কোটি ডলার। যা দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স আহরণ।

রেমিট্যান্স আহরণের এই রেকর্ডকে অর্থনীতিবিদরা ইতিবাচক মনে করলেও পাশাপাশি এর সঠিক হিসাব নিয়ে তাদের কিছু সন্দেহ রয়েছে। তবে সন্দেহ থাকলেও এই রেমিট্যান্স দেশের অর্থনীতিকে ধীরে ধীরে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি নভেম্বর মাসের ১৫ দিনেই ১২১ লাখ ৬০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে দুই সপ্তাহে এত বেশি রেমিটেন্স কখনই আসেনি।

এই রেমিট্যান্স আয়ে ভর করে চলতি ২০২০-২১ অর্থবছরের সাড়ে ৪ মাসেই (১ জুলাই থেকে ১৫ নভেম্বর) ১ হাজার ৪ কোটি ১৬ লাখ (১০ দশমিক ৪ বিলিয়ন) ডলার রেমিটেন্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩ বিলিয়ন ডলার বা ৪২ শতাংশ বেশি। গত বছরের এই সাড়ে ৪ মাসে রেমিট্যান্স এসেছিল ৭০৭ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ দেশের ইতিহাসে সাড়ে ৪ মাসে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স আর কখনই আসেনি।

গত ২০১৯-২০ অর্থবছরের পুরো সময়ে রেমিটেন্স এসেছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার। এ হিসাবে গত অর্থবছরের ৫৫ দশমিক ১৬ শতাংশ রেমিটেন্স এসেছে এই সাড়ে ৪ মাসেই।

কিভাবে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স আসছে? দেশের অর্থনীতিতে এর প্রভাব কতটুকু? এসব বিষয়ে চ্যানেল আই অনলাইন জানতে চেয়েছে কয়েকজন শীর্ষ অর্থনীতিবিদের কাছে।

তারা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা পাওয়া যাচ্ছে। অন্যদিকে করোনার কারণে প্রবাসী শ্রমিকেরা তাদের জমানো অর্থ সঙ্গে না রেখে দেশে স্বজনদের জন্য পাঠিয়ে দিচ্ছেন। এ কারণে প্রবাসী আয়ে রেকর্ড হচ্ছে।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
পিআরআই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর

রেমিট্যান্স শক্তিশালী হলে রিজার্ভ বাড়ে। আর তাতে অর্থনীতি অবশ্যই শক্ত ভিত্তির উপর দাঁড়ায় বলে মনে করেন তারা।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমানে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো যায়। এছাড়া ব্যাংকের মাধ্যমে পাঠালে অতিরিক্ত ২ শতাংশ নগদ প্রণোদনা পাওয়া যায়। এসব কারণে সরকারের খাতায় আয় বাড়ছে। কিন্তু ব্যক্তি পর্যায়ে খুব বাড়েনি। কারণ যারা আগে হুন্ডিতে পাঠাতো তারা এখন ব্যাংকে পাঠায়। আগে হয়তো সরকারে হিসাবে যোগ হতো না, এখন হয়। এটুকুই পার্থক্য।

তিনি আরও বলেন, এটাও হতে পারে যে, করোনা ও বন্যার কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে আত্মীয়-স্বজনদের নিরাপদ রাখতে জমানো সব অর্থই পাঠিয়ে দিচ্ছেন। এছাড়া পৃথিবীর অনেক দেশেই ব্যাংকে সুদের হার কমে গেছে। কোনো দেশে সুদ হার শুন্য, কোনো দেশে নেগেটিভ। কিন্তু তুলনামূলক এখনো বাংলাদেশে বেশি। তাই অনেকেই বিদেশে না রেখে দেশে পাঠাচ্ছেন। বিনিয়োগ করছেন।

এসব কারণে রেমিট্যান্স বাড়ছে বলে মনে করার পাশাপাশি রেমিট্যান্সের রেকর্ড নিয়ে তার সন্দেহ রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে এই অর্থনীতিবিদ বলেন, করোনার কারণে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক বিভিন্ন দেশ থেকে চলে এসেছেন। তাদের সিংহভাগ শ্রমিকই আর গন্তব্যস্থলে অর্থাৎ কর্মস্থলে ফিরে যেতে পারেননি। তবুও কেন রেমিট্যান্স আহরণে একের পর এক রেকর্ড হচ্ছে, তা আমার বোধগম্য নয়। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রেমিট্যান্স কমছে। কিন্তু বাংলাদেশে বাড়ছে, এই বৃদ্ধি ইতিবাচক। কিন্তু এখানে কোনো গড়মিল আছে কি না, জানি না। কারণ বিদেশে এখন শ্রমিক কম যাচ্ছে। বরং ফিরছেন বেশি। তবে রেমিট্যান্স বাড়লে অর্থনীতির চাকা সচল থাকে। কিন্তু এই রেমিট্যান্স তাতে কতটা ভূমিকা রাখছে তা এই মূহুর্তে অনুমান করা যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, অন্য কোনো কারণ নাই। প্রবাসীদের যারা চলে আসছে তাদের কিছু টাকা জমানো ছিল। সেসব নিয়েই তারা চলে আসছেন। বা পাঠিয়ে দিচ্ছেন। এছাড়া আগে মানুষ হুন্ডিতে পাঠাতো। এখন নগদ প্রণোদনা পাওয়ার আসায় ব্যাংকিং চ্যানেলে পাঠায়। তাই প্রবাসী আয় বাড়ছে।

তিনি বলেন, রেমিট্যান্স রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করে। মূলত পণ্য রপ্তানি নয় জনশক্তি রপ্তানি ভাল হওয়ায় রিজার্ভ বাড়ছে। সর্বোপরি এই রেমিট্যান্স ও রিজার্ভ দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থনীতি চাঙা হচ্ছে।

বিশ্লেষক বা অর্থনীতিবিদের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের  (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ও রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত

রেমিট্যান্সে সরকারের নগদ প্রণোদনার উদ্যোগই সবচেয়ে সফল বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের  (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ও রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত।

ড. জায়েদ বলেন, রেমিট্যান্স শক্তিশালী হলে রিজার্ভ বাড়ে। অভ্যন্তরীণ চাহিদা বাড়ে। লেনদেনে গতি থাকে। এতে অর্থনীতির চাকা সচল থাকে। অতএব এই প্রবাসী আয় অর্থনীতিকে শক্তিশালি করে তুলছে। এতে সন্দেহ নেই।

দেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসেবমতে রিজার্ভ বর্তমানে চার হাজার কোটি ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন লাখ ৪৫ হাজার কোটি টাকার কাছাকাছি (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)।

Tags: অর্থনীতিকরোনাকরোনাভাইরাসপ্রবাসী আয়বাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
Previous Post

করোনাভাইরাস: বিশ্বব্যাপী একদিনে সর্বোচ্চ রেকর্ড মৃত্যু সাড়ে ১০ হাজার

Next Post

বাস পোড়ানোর মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর আগাম জামিন

Next Post
বিএনপির নেতাকর্মীরা জামিনের জন্য আদালত ভবনে জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস পোড়ানোর মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর আগাম জামিন

সন্তান ও পরিবারের সঙ্গে খুশি এক মা, বাবা ও ছেলে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা, মাটি এবং দেশের জন্য ভালোবাসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT