চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিরে তোর মাথায় কিছু নেই রে! শুধু গোবর?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 15, নভেম্বর 2020
in বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তিত্বের ছবি, বাংলাদেশি সংবাদ ও বিনোদন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আক্রান্ত হওয়ার পর টানা ৪০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন কিংবদন্তী চলচ্চিত্র ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও তিনি জনপ্রিয়। তাই সত্যজিৎ রায়ের এই ফেলুদা’র মৃত্যুতে শোক বইছে বাংলাদেশে তার লাখো ভক্তদের মনে।

মুক্তিযুদ্ধের পর ‘অশনি সংকেত’ ছবির মাধ্যমে সৌমিত্র চট্টোপাধ্যয়ের সঙ্গে প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তী অভিনেত্রী ববিতা। এরপর বাংলাদেশে যে কজন শিল্পী সৌমিত্রের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তাদের মধ্যে একজন ওমর সানী। সৌমিত্র চলে যাওয়ার পর বিকেলে তাকে নিয়ে ‘না বলা স্মৃতি’ জানালেন ওমর সানী।

বাংলাদেশের জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেতা তার ফেসবুকে লিখেছেন, “সৌমিত্র দা একটা ইতিহাস। ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার। সহশিল্পী হিসাবে দাদাকে পেয়েছিলাম। উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম।

আমাকে বলতেন, কিরে কি দেখছিস? আমি বলতাম, দাদা তোমাকে দেখি। আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার। আমার জীবন সার্থক। সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন। বললেন, কিরে তোর মাথায় কিছু নেই রে? শুধু গোবর! আমি লজ্জায় মাথা নত করতাম। অভিনয় করার সময় শুধু পানি খেতাম।

আমাকে বলতো, কিরে এত পানি খাচ্ছিস কেন? কোন সমস্যা? আমি বলতাম, না দাদা। তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। অট্টহাসি দিত এবং আদর করত। অনেক বছর গ্যাপ। খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব। আর হলো না। দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা। বিগ বস।”

Tags: ওমর সানীসৌমিত্র চট্টোপাধ্যায়
Previous Post

‘আগামী শীতে স্বাভাবিক জীবন ফিরে আসবে’

Next Post

২০২১ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৪ দিন

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৪ দিন

জনসমুদ্রের মধ্যে সৌমিত্রের শেষ বিদায়, ছবি তোলা রাতের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌমিত্রের শেষ বিদায়ে জনসমুদ্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT