চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট এশিয়ায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 15, নভেম্বর 2020
in আন্তর্জাতিক
A A
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব সম্মেলনে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশ নিয়ে গঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্যিক জোট, আগামী দিনের বিশ্ব বাণিজ্যে যার বড় ধরনের প্রভাব পড়বে বলে বিশ্লেষকদের ধারণা।

রয়টার্স জানিয়েছে, রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষদিন ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’ নামে নতুন এই জোট গঠনের চুক্তি হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের দশ দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থাকছে এই জোটে।

আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব খর্ব করতে বারাক ওবামার সময়ে ১২ দেশের ‘ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ’ চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন।

আরসিইপি চুক্তি ওবামার সেই জোটের জন্যও বড় ধাক্কা হয়ে এল এবং চীনের অর্থনৈতিক উচ্চশা পূরণের পথকে আরও মজবুত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আলেকজান্ডার ক্যাপ্রি বলেন, “এই জোট চীনের ভূ-রাজনৈতিক অভিলাষ পূরণে নিশ্চিতভাবেই সাহায্য করবে।”

বিবিসি লিখেছে, নতুন এই জোটের আওতায় পড়বে বিশ্বের মোট জিডিপির ৩০ শতাংশ। এর মধ্য দিয়ে যে মুক্ত বাণিজ্য এলাকা তৈরি হবে, তা আকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো নিয়ে গঠিত মুক্ত বাণিজ্য অঞ্চল বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও বড় হবে।

এশিয়ার আরেক বড় অর্থনীতির দেশ ভারতেরও এই চুক্তিতে আসার কথা ছিল। কিন্তু সস্তা চীনা পণ্যে বাজার ভরে যাওয়ার আশঙ্কায় নরেন্দ্র মোদীর দেশ গতবছর এ আলোচনা থেকে বেরিয়ে যায়।

Previous Post

বস্তায় পাওয়া গেল মানুষের ১২টি খুলি ও অসংখ্য হাড়

Next Post

করোনাভাইরাসে আক্রান্ত প্রতিমন্ত্রী জাহিদ আহসান

Next Post
প্রতিমন্ত্রী জাহিদ আহসান মাস্ক পরে করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত প্রতিমন্ত্রী জাহিদ আহসান

ভিলেন হিসেবে যেমন ছিলেন সৌমিত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT