চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুডো: এক সুতোয় বাঁধা চার গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 14, নভেম্বর 2020
in বিনোদন
A A
বিনোদন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষের হাসি ও আনন্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুরাগ বসুর মতো ভিন্নধর্মী ছবি নির্মাণ করতে পারেন এমন নির্মাতা খুব কমই আছেন বলিউডে। ১২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘লুডো’ ছবিটিও একেবারেই ভিন্ন স্বাদের। আড়াই ঘণ্টার এই ছবিতে চারটি ভিন্ন গল্পকে এক সুতোয় বেঁধেছেন অনুরাগ বসু। সিনেমার দৃশ্যগুলি লুডো বোর্ডের মতোই পরিবর্তিত হয়।

ছবিতে একাধিক তারকা, একাধিক টুইস্ট। জীবন তো অনেকটা লুডোয় মতোই। লুডোই তো জীবন। ছবির শুরুতেই কথাগুলো ভেসে আসে।

ছবির প্রথম গল্প আকাশের (আদিত্য রয় কাপুর)‌, যার প্রেমিকা অহনার (‌সানিয়া মালহোত্রা)‌ সঙ্গে একটি ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়। অহনার চারদিন পর বিয়ে অন্য একজনের সঙ্গে। এই ঘটনা দুজনের জীবনেই সমস্যা তৈরি করে। এই সমস্যা থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন সত্তু ত্রিপাঠি (পঙ্কজ ত্রিপাঠি)‌।

পরের গল্পটি বিট্টু তিওয়ারির (‌অভিষেক বচ্চন)‌। কোনও একসময় সত্তু ত্রিপাঠির ডান হাত ছিলেন। পরে সংসারী হয়ে অপরাধ জগত থেকে সরে আসেন বিট্টু। কিন্তু পুরনো কাজের ছায়া পিছু ছাড়ে না তার।

তৃতীয় গল্পটি অলোকের (‌রাজকুমার রাও)। তিনি পিঙ্কিকে (‌ফাতিমা)‌ ভালোবাসেন। কিন্তু ভালোবাসার খাতিরে অলোক অপরাধের সঙ্গে জড়িয়ে যান।

চতুর্থ গল্পটি রাহুল আর শ্রীজার। নিজের জীবন ও চাকরি নিয়ে সমস্যায় রয়েছেন তারা। কিন্তু এক পলকে তাদের ভাগ্য বদলে যায়।

চারটি গল্পের সাথেই সম্পর্ক আছে সত্তু ত্রিপাঠির (‌পঙ্কজ ত্রিপাঠি)‌। লুডো খেলার মতো সব গুটিকে তাদের ঘরে পৌঁছে দেয় এই চরিত্রটি।

লুডো ছবিতে কমেডি, আবেগ ও রহস্য রয়েছে। গল্পের মোড়ে মোড়ে আছে চমক। সিনেমাটোগ্রাফির জন্য পরিচালক প্রশংসা পাওয়ার যোগ্য। যারা অভিনয় করেছেন, তারাও প্রশংসার দাবীদার। সব চরিত্রেই অভিনেতারা তাদের দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে বিট্টু তিওয়ারির চরিত্রে অভিষেক বচ্চন মন কেড়েছেন দর্শকদের। সত্তু ত্রিপাঠির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠিও ‘পারফেক্ট’। সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, আদিত্য রয় কাপুর সহ অন্যান্যরাও নিজেদের চরিত্রের সঙ্গে মিশে গিয়েছেন।

আড়াই ঘণ্টার সিনেমা দেখতে যথেষ্ট মনোযোগ প্রয়োজন। ছবির গল্প এত দ্রুত ডালপালা ছড়িয়ে বিস্তার লাভ করে যে একটু মনোযোগ হারালেই ছবি দেখার ধৈর্য হারানোর সম্ভাবনা আছে।

Tags: অনুরাগ বসুঅভিষেক বচ্চনপঙ্কজ ত্রিপাঠিফাতিমা সানা শেখলিড বিনোদনলুডো
Previous Post

আজ কালীপূজা ও দীপাবলি উৎসব

Next Post

‘দুঃসংবাদ মানে প্রিন্টিং মিসটেক’

Next Post
দুঃখিত, আমি ছবিটি বিশ্লেষণ করতে পারছি না।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুঃসংবাদ মানে প্রিন্টিং মিসটেক’

অক্ষয় কুমারের ছবি, sunglasses পরা, হালকা হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ কোটি বাজেটের ছবিতে অক্ষয় হাঁকাচ্ছেন ১০০ কোটি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT