চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদীতে বিজিবির সাথে ‘গোলাগুলিতে ইয়াবাকারবারী’ নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:12 পূর্বাহ্ন 14, নভেম্বর 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফ বিজিবির সদস্যরা ইয়াবা ও অস্ত্র সহ ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সঙ্গে কথিত গোলাগুলিতে একজন সন্দেহভাজন ইয়াবাকারবারী নিহত হয়েছেন। 

বিজিবির দাবি, শনিবার ভোরের ওই ঘটনায় তাদের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। সেসময় বিপুল পরিমাণ ইয়াবা আটক করা হয়।

নাফ নদীর ১ নম্বর স্লুইচ গেটের কাছে ওই ঘটনাটা ঘটে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, ‘‘নাফ নদী হয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসতে পারে- এমন গোপন খবরের ভিত্তিতে টেকনাফ সদর বিওপি এলাকার এক নম্বর স্লুইস গেট সংলগ্ন এলাকায় স্পিডবোটে টহল জোরদার করে বিজিবির একটি টহল দল।’’

‘‘শনিবার ভোর রাতের দিকে নাফ নদীর জিরো রেখা অতিক্রম করে একটি কাঠের নৌকায় তিনজন লোক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে।’’

তিনি আরও বলেন, ‘‘এইসময় নৌকায় থাকা ইয়াবা কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে বিজিবি পাল্টা গুলি ছুড়ে। ২/৩ মিনিট পর নৌকায় থাকা তিন জনের মধ্যে ২ জন সাঁতার কেটে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নৌকাসহ জব্দ করে বিজিবি সদস্যরা।’’

সেসময় বিজিবি সদস্য আহত হয় বলে দাবি করে বিজিবির ওই কর্মকর্তা বলেন, ‘‘আহত কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।’’

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, সেই নৌকায় তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও খালি খোসা উদ্ধার করা হয়।

Tags: নাফ নদীবিজিবি
Previous Post

জর্জিয়াতেও বাইডেনের জয়

Next Post

আজ কালীপূজা ও দীপাবলি উৎসব

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আজ কালীপূজা ও দীপাবলি উৎসব

বিনোদন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষের হাসি ও আনন্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লুডো: এক সুতোয় বাঁধা চার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT