চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিন: নেত্রকোনা এখন হিমু-রূপাদের শহর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 13, নভেম্বর 2020
in বিনোদন
A A
নেত্রকোনায় হিমু-রূপাদের জন্মদিনের আনন্দময় অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের নিজ জেলা নেত্রকোনা এখন হিমু-রূপাদের শহরে পরিণত হয়েছে! ৭২ তম জন্মদিন পালন করেছে তারা। বিশেষ এই দিনটি উপলক্ষে হুমায়ূন ভক্তরা ‘হিমু পাঠক আড্ডা’র আয়োজনে শোভাযাত্রা, কেককাটা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

গানের তালে তালে নেচে গেয়ে প্রতিবারের মতো এবারও হলুদ পাঞ্জাবীতে হিমু ও নীল শাড়িতে রূপা সেজে শোভাযাত্রায় অংশ নেয় একদল তরুণ তরুণী। তারা হুমায়ূন আহমেদের সিনেমার গান বাজিয়ে সাতপাই হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আলপনা বেগমের পরিচালনায় ভার্চুয়াল মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র চর্চা কেন্দ্রের আহ্বায়ক শিক্ষাবিদ মতীন্দ্র সরকার।

নেত্রকোনায় হুমায়ূনের জন্মদিন উপলক্ষে জনসভার আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ পরবর্তীতে নান্দনিক শোভাযাত্রা শেষে মোক্তারপাড়া মুক্তমঞ্চে কেক কাটেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম খান, লেখক স্বপন পাল, উদীচীর সাধারণ সম্পাদক অসিত ঘোষ, মুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমান, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, পর্যটন কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ফাইজুল করিম, কবি শাম্মি খান, সোহরাব উদ্দিন আকন্দ, উদীচীর মোখলেছুর রহমান, নারায়ণ কর্মকার, সাস্কৃতিক কর্মী নাজনীন সুলতানা সুইটিসহ ছোট বড় বিভিন্ন বয়সের হিমু রূপারা।

শোভাযাত্রায় শুধুমাত্র তরুণ তরুণীরাই নয় এতে প্রতি বছরের মতো এবারও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্তরের সামজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন বয়সের শিশুরা অংশ নেন।

এদিন সন্ধ্যা ৬ টায় লেখকের তৈরী নাটক সিনেমার গান নিয়ে বাদ্য বাজনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে। এতে নাচ গান পরিবেশন করবেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

আয়োজকদের মধ্যে নতুন প্রজন্মের ভক্ত মেহের নিগার রোদসী জানান, হুমায়ূন আহমেদ এমন একজন লেখক যার বই পড়তে শুরু করলে আর বন্ধ করা যায় না। আমি ছোটবেলা থেকে উনার বই দেখে দেখে বড় হচ্ছি এবং বই পড়ার প্রতি আগ্রহ তৈরী হয়েছে।

তিনি বলেন, হুমায়ূন আহমেদ আমাদের নেত্রকোনার সন্তান হওয়ায় আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। যে কারণে আমাদেরকে আরো সমৃদ্ধ হতে হবে। উনার সৃষ্টির সুরক্ষার মধ্য দিয়েই সেটি সম্ভব। প্রতি বছর আমরা হিমু পাঠক আড্ডার আয়োজনে এই দিবসটিকে আনন্দের সাথে স্মরণ করে যাচ্ছি। এবার করোনা মহামারী থাকায় আমরা পথে পথে মাস্ক বিতরণ করেছি শোভাযাত্রায়। মানুষকে সচেতন করাও একটি পাঠ বলে মনে করি।

এদিকে জেলার মোহনগঞ্জ উপজেলায় লেখকের জন্মস্থান নানার বাড়িতে ওদায়া ও পৈত্রিক ভিটা কেন্দুয়া উপজেলার কুতুবপুর লেখকের নিজ প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Tags: মুক্তিযোদ্ধারূপালিড বিনোদনসাংবাদিকসাংস্কৃতিকসাহিত্যিকহিমুহুমায়ূন আহমেদ
Previous Post

নায়ক জায়েদের আগে এবার ‘গায়ক’ তকমা!

Next Post

করোনায় শনাক্তের হার বেড়েছে, মৃত্যু ১৯

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় শনাক্তের হার বেড়েছে, মৃত্যু ১৯

কারিনা কাপুর খান তার শিশুসন্তানকে নিয়ে ছবি, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ের মা হতে চান কারিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT