চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হুমায়ূনের কাছে শরৎচন্দ্রের জনপ্রিয়তাও ম্লান হয়ে গেছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 13, নভেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী শুক্রবার (১৩ নভেম্বর)। আর এই বিশেষ দিনকে ঘিরে বরাবরই দিনব্যাপী হুমায়ূন মেলার আয়োজন করে চ্যানেল আই।

করোনার কারণে বিস্তৃত পরিসরে হুমায়ূন মেলা না হলেও ভার্চুয়াল আড্ডা আয়োজনে ‘ঐক্য.কম.বিডি চ্যানেল আই হুমায়ূন মেলা ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদ সদস্য এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ঐক্য ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শাহীন আক্তার রেনী, প্রকাশক মাজহারুল ইসলাম ও রেজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘ঐক্য.কম.বিডি চ্যানেল আই হুমায়ূন মেলা ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার বক্তব্যে হুমায়ূন আহমেদকে পাঠের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

হুমায়ূনের জন্য সকলের গৌরব বোধ করা উচিত জানিয়ে দেশের জনপ্রিয় এই লেখক বলেন, ‘বিপুল পাঠক তৈরীর কাজটি হুমায়ূন করেছেন, যা বাংলা সাহিত্যে আর কেউ করতে পারেননি। আমরা এক সময় শরৎচন্দ্রের কথা বলতাম যে, তিনি বাংলা ভাষার সবচাইতে জনপ্রিয় লেখক। কিন্তু সেই শরৎচন্দ্রকেও আমরা একটা সময় দেখেছি, হুমায়ূন আহমেদের জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে যেতে। আমাদের গৌরবটা এই জায়গায়, আমরা তাকে নিয়ে গৌরব বোধ করি।’


হুমায়ূন সৃষ্ট জনপ্রিয় বইগুলো ছাড়াও কম আলোচিত বই পাঠেরও অনুরোধ জানান ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘হুমায়ূনের তিনটি চরিত্র মানুষের মনে গেঁথে আছে। বিশেষত তরুণদের মনে। তিনটি চরিত্র হল, মিসির আলী, হিমু ও রূপা। কিন্তু আমি বলবো, হুমায়ূনকে তিনটি চরিত্র দিয়ে বিচার করলে হবে না। বরং এই তিনটি চরিত্রের কথা বললে হুমায়ূন আহমেদের মহত্ত্বের অনেকখানি উদ্ভাসিত হয় না। তার মধ্যাহ্ন , নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, ফেরা বা মাতাল হাওয়ার মতো অনেকগুলো উপন্যাস বা গল্পগুলোর কথা আমি বলতে পারি- আমি সবার কাছে অনুরোধ করবো, যারা শুধু মিসির আলী, হিমু আর রূপাকে জানেন তারা দয়া করে হুমায়ূন আহমেদের অন্য লেখাগুলোও গভীর মনযোগ দিয়ে পড়ুন।’

সংবাদ উপস্থাপক ও অতিথি আলোচক চ্যানেল আই অনলাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ প্রায় দুই ঘন্টাব্যাপী এই অনুষ্ঠানের পরবর্তী অংশে হুমায়ূন স্মরণে আবৃত্তি ও গান পরিবেশন করেন আমন্ত্রিত অতিথি শিল্পীরা। 

Tags: ইমদাদুল হক মিলনগানলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদহুমায়ূন মেলা
Previous Post

মিয়ানমারের নির্বাচনে অং সান সু চির দল জয়ী

Next Post

বাসে আগুন: ৮ মামলায় দেড় শতাধিক আসামি, গ্রেপ্তার ১৮

Next Post
বাসে আগুনের ছবি, দগ্ধ ও ধ্বংসস্তূপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে আগুন: ৮ মামলায় দেড় শতাধিক আসামি, গ্রেপ্তার ১৮

রিয়াল মাদ্রিদের ফুটবলার গ্যারেথ বেল মাঠে বিতর্কিত পরিস্থিতিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালও কমাচ্ছে ফুটবলারদের বেতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT