চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সহস্রাধিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 12, নভেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Motorcycle accident on a deserted road with a fallen bike and bloodstain. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে এক হাজার ১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় এক হাজার ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪১৭ জন।

নিহতদের মধ্যে ৭২৪ জনের বয়স ১৫ থেকে ৪০ বছর। তাদের ৩৭ জন শিক্ষক এবং ৩০৮ জন শিক্ষার্থী ছিলেন। এছাড়া মোটরসাইকেলের ধাক্কায় ১২৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১২ দশমিক ৮ শতাংশ।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে।

রোড সেফটির পর্যবেক্ষণে দেখা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ১৫৬টি (১৫ দশমিক ৪৩ শতাংশ), মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে ৩৭৮টি (৩৭ দশমিক ৩৮ শতাংশ), মোটরসাইকেলের পেছনে অন্য যানবাহনের ধাক্কা ও চাপা দেওয়ার ঘটনা ৩৫৩টি (৩৪ দশমিক ৯১ শতাংশ) এবং পথচারীকে মোটরসাইকেলের ধাক্কা দেওয়ার ঘটনা ১২৪টি (১২ দশমিক ২৬ শতাংশ)।

৩৭৮টি (৩৭ দশমিক ৩৮ শতাংশ) দুর্ঘটনার জন্য মোটরসাইকেল চালক নিজেই এককভাবে দায়ী।

দুর্ঘটনাগুলোর জন্য দায়ী- বাস ১২৩টি (১২ দশমিক ১৬), ট্রাক ৩০৪টি (৩০ দশমিক ০৬ শতাংশ), কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি ৭৯টি (৭ দশমিক ৮১ শতাংশ), থ্রি-হুইলার (ইজিবাইক-অটোরিকশা-সিএনজি-নসিমন-করিমন-ভটভটি) ৫৭টি (৫ দশমিক ৬৩ শতাংশ), বাই-সাইকেল ৫টি (শূন্য দশমিক ৪৯ শতাংশ)। দুর্ঘটনায় আক্রান্ত মোটরসাইকেলের সংখ্যা এক হাজার ৭৬টি।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৯৮টি (৩৯ দশমিক ৩৬ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৩৬৯টি (৩৬ দশমিক ৪৯ শতাংশ) আঞ্চলিক সড়কে, ১২৮টি (১২ দশমিক ৬৬ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ১১৬টি (১১ দশমিক ৪৭ শতাংশ) শহরের সড়কে সংঘটিত হয়েছে।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে সকালে ২৫ দশমিক ০২, দুপুরে ২০ দশমিক ১৭ শতাংশ, বিকালে ২৯ দশমিক ৩৭ শতাংশ, সন্ধ্যায় ১০ দশমিক ০৪ শতাংশ এবং রাতে ১৫ দশমিক ৩৩ শতাংশ।

মোটরসাইকেল দুর্ঘটনার বড় কারণ হিসেবে তরুণ বয়সী চালকদের বেপরোয়া মনোভাব, তাদের অসুস্থ রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী মনে করছে রোড সেফটি ফাউন্ডেশন। দেশে গণপরিবহনের বিশৃঙ্খলা ও দৈন্যদশার কারণে মানুষ মোটরসাইকেলের মতো ঝুঁকিপূর্ণ বাহনের দিকে ঝুঁকছে বলেও মনে করছে সংগঠনটি।

মোটরসাইকেল দুর্ঘটনা কমিয়ে আনতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। তাদের সুপারিশের মধ্যে রয়েছে: কিশোর-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া; উচ্চ গতিসম্পন্ন মোটরসাইকেল উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণ; গণপরিবহন চালকদের বেতন ও কর্ম-ঘণ্টা নির্দিষ্ট করা; গণপরিবহন উন্নত করে মোটরসাইকেলকে নিরুৎসাহিত করার মতো ব্যবস্থা।

সংগঠনটির হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৩১ লাখ মোটরসাইকেল রয়েছে। শুধু রাজধানীতেই চলছে ১০ লাখের বেশি। মোটরসাইকেল ব্যবহারের প্রবণতা অস্বাভাবিক হারে বাড়ছে।

Tags: রোড সেফটি ফাউন্ডেশন
Previous Post

করোনা পরবর্তী পর্যটন শিল্প-হসপিটালিটি খাত নিয়ে ইইউবিতে ভার্চুয়াল বৈঠক

Next Post

নৌকা ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট, ধানের শীষ মাত্র ৪৬৮

Next Post
নির্বাচনী প্রার্থী হাসিমুখে, বাংলার নির্বাচনী প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট, ধানের শীষ মাত্র ৪৬৮

বাংলাদেশে স্বেচ্ছাসেবকদের সম্মানে আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাসেবকদের সম্মানে চালু হলো ‘আইভিডি বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT