চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুটিং দেখতে আসা মানুষের কাছে আমরা যেন ভিন গ্রহের বাসিন্দা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:39 অপরাহ্ন 12, নভেম্বর 2020
in বিনোদন
A A
প্রকৃতি পরিবেশে একজন নারী, সবুজ গাছের মাঝে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমায় কাজ করছেন কাজী নওশাবা আহমেদ। সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে তিনি। এ ছবিতে তার সহশিল্পী নিরব, অপু বিশ্বাস, সুমিত, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

শুটিংয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা নামে একটি চা বাগানে অবস্থান করছে নওশাবাসহ পুরো ইউনিট। বন্দর নগরী থেকে আড়াই ঘণ্টার সড়কপথ ধরে যেতে হয়েছে সেখানে।

মুঠোফোনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপ করলেন নওশাবা। এ অভিনেত্রী বললেন, এ অঞ্চলের মানুষ আগে তেমন সিনেমার শুটিং দেখে নাই। প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে শুটিং দেখতে আসছেন। আমরা তো প্রথমে ঠিকমতো শুটিং করতে পারছিলাম না। এখানে এসে বুঝলাম সিনেমার একটা অদ্ভুত শক্তি রয়েছে। যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আগ্রহ। এখানে সিনেমা হল নেই। বিনোদন বলতে তারা মোবাইলে নাটক দেখে। সিনেমা দেখতে পারে না বলে ব্যাপক আগ্রহ তাদের।

নওশাবা বলেন, আমরা যারা এখানে শুটিং করছি, এখানকার সাধারণ মানুষের মধ্যে আমরা যেন কী একটা বিষয়! ভিন গ্রহের মানুষ মনে করছে। তারা তাদের বাচ্চাদের নিয়ে আসছে, কোলে দিচ্ছে। দোয়া করে দিতে বলছে। এটা খুবই অন্যরকম অনুভূতি! এখানে অপু দি (অপু বিশ্বাস) রয়েছেন। তার নিরাপত্তা কড়াকড়ির কারণে তার পাশে অনেকে যেতে পারে না। সেজন্য ওরা আমার কাছে আসে। ওদের সঙ্গে এখানে বৌদ্ধ মন্দিরে গিয়েছি। দুর্গা মন্দিরেও যাব। আমি ওদের সঙ্গে মিশে গিয়েছি।

তিনি বলেন, মানুষগুলো খুবই অমায়িক আর সহজসরল। সন্ধ্যার পর এ অঞ্চলে আলো জ্বলে না। কিন্তু আমাদের শুটিংয়ের কারণে এখানে আলো জ্বলছে। এটা দেখতেও ভিড় করছে। বিকেল তিনটে বাজার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে মানুষ মানুষ সাইকেল, বাইক বা অন্য যানবাহনে করে শুটিং দেখতে, আমাদের দেখতে আসছে। যখন এই অঞ্চলের মেকাপ নিচ্ছি তখন তারা মিশতে চাচ্ছে, কিন্তু মেকাপ না নিলে তারা দূরে দূরে থাকছে। আমি বিষয়গুলো খুব এনজয় করছি।

নওবাশার মতে, তিনি অভিনয়ের পাগল। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পর অনেকগুলো ছবিতে কাজের অফার পেলেও অভিনয় করার সুযোগ ছিল না বলে বেশিরভাগ ছবি হাসিমুখে না করে দিয়েছেন। বললেন, শুধুমাত্র স্ক্রিনে থাকার জন্য আমি ছবি করি না। আমার চরিত্রের একটা জার্নি থাকতে হবে। এছাড়া চরিত্রে গভীরতা এবং গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারলেই সেই কাজগুলো আমি করি। ‘ছায়াবৃক্ষ’ তেমনই একটি ছবি। আমার চরিত্রে প্রচুর কাজ। শেষ পর্যন্ত গল্পটাকে এ চরিত্র টেনে নিয়ে যায়।

অনুপম কথাচিত্র প্রযোজিত ‘ছায়াবৃক্ষ’ ছবির মাধ্যমে প্রথমবার অপু বিশ্বাস ও নওশাবা একই ছবিতে কাজ করছেন। মূলধারার ছবির জনপ্রিয় নায়িকা অপুর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে নওশাবা বলেন, সিনেমার নায়িকা হিসেবে অপু বিশ্বাস হিউজ স্টার। একসঙ্গে কাজ না করলে হয়তো বুঝতাম না। তার ব্যক্তিগত ব্যাপারে মানুষের অনেক বেশি আগ্রহ। তার ছেলে (আব্রাম খান জয়) নিয়ে এসেছে কিনা, সে কী পোশাক পরে, কী খায় এসব নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই! মানুষের এতো কৌতূহল দেখে আমি শুধু হা করে এ অঞ্চলের মানুষদের কথা শুনি। খুব উপভোগ করছি বিষয়গুলো।

বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ ছবির পুরো অংশ জুড়ে চা বাগানের শ্রমিকদের জীবন যাপন ধরা দেবে। তাদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না, নিজেদের মধ্যে কোন্দল সবকিছুই ফুটে উঠবে এ ছবির মাধ্যমে। ‘ছায়াবৃক্ষ’র সংগীত পরিচালনায় ইমন সাহা এবং কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি। প্রযোজনা করছেন অনুপম কুমার বড়ুয়া।

Tags: অনুপম কথাচিত্রঅপু বিশ্বাসচলচ্চিত্রছায়াবৃক্ষনওশাবানিরবশতাব্দী ওয়াদুদসুমিত
Previous Post

পদ্মা সেতুর সাড়ে ৫ হাজার মিটার দৃশ্যমান

Next Post

রাজধানীতে ছয়টি বাসে হঠাৎ আগুন

Next Post
বাসে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ছয়টি বাসে হঠাৎ আগুন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ের তালমা নদী দখল বন্ধে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT